মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রামগড়ে শ্রেণিকক্ষেই ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক সাময়িক বরখাস্ত

শুভাশীষ দাশ, প্রতিনিধি রামগড়

খাগড়াছড়ির রামগড়ে শ্রেণিকক্ষে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে থানা চন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: বেলায়েত হোসেনকে চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমাবার (১৬ মে) রামগড় উপজেলা নির্বাহি অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত এ তথ্য নিশ্চত করে বলেন, ৫ম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি করে নৈতিক স্খলনের গুরুতর অভিযোগে সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি – ২ এর ‘খ’ অনুচ্ছেদ মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিনের স্বাক্ষরে গত শনিবার এ বরখাস্তের আদেশজারি হয়।

গত শুক্রবার(১৩ মে) যৌন হয়রানির শিকার ছাত্রীর মা রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষক বেলায়েত হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করলেও ৪দিনেও পুলিশ আসামীকে গ্রেফতার করতে পারেনি। পুলিশের দাবি, আসামী গা ঢাকা দেয়ায় তাকে গ্রেফতার করা যাচ্ছে না। তবে পুলিশি অভিযান চলছে।

এদিকে, যৌন নিপীড়নকারি শিক্ষক বেলায়েতেক দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি সচেতন ছাত্র সমাজের ব্যানারে সোমবার (১৬ মে) সকালে রামগড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজাতীয় ছাত্র ছাত্রীরা। রামগড় লেকপার্কের বিজয় ভাস্কর্য চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বাজার এলাকায় রামগড় -খাগড়াছড়ি সড়কের পাশে মানববন্ধন করেন। বিক্ষোভককারিরা শিক্ষক বেলায়েত হোসেননহ সাজেকে অপর এক ত্রিপুরা কিশোরীর ধর্ষণকারিকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবীর জানান। মানববন্ধনে ফটিকছড়ি কলেজের ছাত্র বাহাদুর ত্রিপুরা বক্তব্য রাখেন।

অপরদিকে, শ্রেণিকক্ষে ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় থানাচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবারও অধিকাংশ ছাত্র ছাত্রী স্কুলে আসেনি বলে জানিয়েছেন এক শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের অপসারণ সহ গ্রেফতারের দাবিতে শনিবার স্কুল বয়কট করে ঐ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী।

উল্লেখ্য, বৃহষ্পতিবার (১২ মে) বেলা ১টায় স্কুল ছুটির পর ৫ম শ্রেণীর এক ছাত্রীকে হোমওয়ার্কের কথা বলে শ্রেণীকক্ষে আটকে রেখে সহকারি শিক্ষক বেলায়েত হোসেন ওই ছাত্রীর র্স্পশকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানির করেন। একইভাবে ক্লাস চলাকালে আরও কয়েকজন ছাত্রী ঐ শিক্ষকের হাতে যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...