মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সাগরে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ সাইদুল ইসলাম জহির (২৮) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিন দিন পর ১৫ মে (রবিবার) দুপুর দেড়টার দিকে মহেশখালী চ্যানেলের শাপলাপুর ঘাট থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে থাকা নিহতের ভাই জমির মরদেহটি শনাক্ত করেন।

গত শুক্রবার দুপুরে পাঁচ বন্ধু কক্সবাজার ভ্রমণে এসে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। এ সময় নিখোঁজ হয়ে যান জহির।

তাকে খুঁজে না পেয়ে বন্ধুরা বিষয়টি টুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীদের জানানোর পর তার বন্ধু ও স্বজনরা বিভিন্ন স্থানে তাকে খোঁজ করতে থাকেন। অবশেষে তিন দিন পর রবিবার মহেশখালী থেকে তার মরদেহটি খুঁজে পায়।

নিহত জহির চট্টগ্রামের লোহাগাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই কক্সবাজার থেকে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকলে মরদেহ হস্তান্তর করা হবে। অন্যথায় ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

ঘটনার সময় সুগন্ধা পয়েন্টে দায়িত্বরত লাইফগার্ড কর্মী মো. শুক্কুর জানিয়েছিলেন, শুক্রবার দুপুরে ভাটার সময় সাগরে বেশ স্রোত ছিল। এ সময় প্রচুর পর্যটক সাগরে গোসল করছিলেন। তবে জহিরের ভেসে যাওয়ার ঘটনাটি কারও চোখে পড়েনি। ফলে উদ্ধার তৎপরতা চালানো যায়নি। বিকেলে নিখোঁজের বিষয়টি তাদের জানানো হয়েছিল।

নিখোঁজ পর্যটকের বন্ধু সাকিব বলেন, জহির ও তার খালাতো ভাই শামসুল এক সঙ্গে সাগরে নামেন। শামসুল গভীর পানিতে নেমে গেলেও জহির সাঁতার না জানায় সে পেছনে কোমর পানিতে ছিল। এর ঘণ্টাখানেক পর থেকে তারা জহিরকে খুঁজে না পেয়ে টুরিস্ট পুলিশকে জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫)...

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছে।...

সাতকানিয়ায় চা দোকানিকে হত্যার ঘটনায় মামলা; গ্রেপ্তার ২

সাতকানিয়ায় শাহাদাত হোসেন (৩২) নামে এক চা দোকানীকে ইয়াবাসহ...

চকরিয়ায় বাস ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির এমআর নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং স্টেশনের এলাকায় বাস ও...

বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী নোহা খাদে, নিহত ৩

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি প্রাইভেট নোহা গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলেই...

শ্বশুর বাড়িযাওয়ার পথে রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে দাফনের ২৩ দিন পর আদালতের নির্দেশে এয়ার...

আরও পড়ুন

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা এলাকায় থ্রী হুইলার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে...

সাতকানিয়ায় চা দোকানিকে হত্যার ঘটনায় মামলা; গ্রেপ্তার ২

সাতকানিয়ায় শাহাদাত হোসেন (৩২) নামে এক চা দোকানীকে ইয়াবাসহ মো.কামাল ওরফে পিচ্চি কামাল (৩৫) নামে এক ব্যক্তিকে সেনাবাহিনীকে ধরিয়ে দেওয়া হয়েছে এমন সন্দেহে হাতুড়ি...

চকরিয়ায় বাস ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির এমআর নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং স্টেশনের এলাকায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মিজান নামে ওষুধ কোম্পানির এমআর নিহত হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল ) সকাল...