বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কক্সবাজারে সরকারি কর্মচারীর নেতৃত্বে পাহাড় কাটার স্থানে এডিসি, মামলা ও বনায়নের নির্দেশ

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের কলাতলীতে সরকারি ৫ একরের একটি বিশাল পাহাড় কেটে নেয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ। 

রোববার (১৫ মে) দুপুরে কক্সবাজার শহরের কলাতলীর ৫১ একর সংলগ্ন জয়নাল সওদাগরের ঘোনা এলাকায় পাহাড় কাটার স্থানে তিনি পরিদর্শনে যান

ঘটনাস্থলে তিনি সরকারি পাহাড় দখল করে পাহাড় ও গাছ কাটার সত্যতা পাওয়ায় সেখানে লাল কালিতে সরকারি জমি লিখে সাইনবোর্ড স্থাপন, বাঁধ অপসারণ ও বনায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। একইসাথে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। এসময় কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে কক্সবাজার জেলা প্রশাসনের কালেক্টরেট ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি সুলতান মোহাম্মদ বাবুল, জয়নাল সওদাগর, সিভিল সার্জন অফিসের ইয়াছিন, সরকারি কর্মচারি জুলফিকার আলি ভুট্টো, মাছন ফকির, ইয়াকুব মাঝি সহ ১০ জনের নেতৃত্বে কলাতলীতে জয়নাল সওদাগরের ঘোনা এলাকায় প্রায় ৫ একরের একটি সরকারি পাহাড় রোহিঙ্গা শ্রমিক দিয়ে নির্বিচারে কেটে ফেলার অভিযোগ উঠলে গত ৮ মে ও ১৪ মে কক্সবাজার সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমানের নেতৃত্বে দু দফা অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি অবৈধ ঘর উচ্ছেদ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। কিন্তু এরপরও অদৃশ্য কারণে পাহাড় কাটা থামানো যাচ্ছে না।

পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, একমাস ধরে ১৫/২০ জন রোহিঙ্গা শ্রমিক দিয়ে দিনে-রাতে প্রকাশ্যে সরকারি ৫ একরের একটি বিশাল পাহাড় কেটে নেয়া হচ্ছে। এতে কক্সবাজার জেলা প্রশাসনের কালেক্টরেট ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি সুলতান মোহাম্মদ বাবুল সহ কয়েকজন সরকারি কর্মচারী জড়িত থাকার অভিযোগ উঠলে তা নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ঘটনাটি জেলা প্রশাসনের সংশ্লিষ্টদের নজরে আনার পর সরকারি পাহাড়টি রক্ষায় দ্রুত সেখানে বনায়নের পাশাপাশি পাহাড় কাটায় জড়িত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। এরপর সেখানে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক পরিদর্শনে যান।

সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমান বলেন, ওই এলাকায় অভিযানে যাওয়ার আগেই গেইট থেকে তথ্য পৌঁছে যায়। তাই ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাহাড় কাটায় জড়িতরা পাশের পাহাড় দিয়ে পালিয়ে যায়। এরপরও উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে যেসব নির্দেশনা দিয়েছেন তা দ্রুত পালন করা হবে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক শেখ মোঃ নাজমুল হুদা বলেন, পাহাড় কাটার ওই স্থানে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে দুই দফা পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়ায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সরওয়ার আলম জানিয়েছেন ঘটনাটি তাঁর নজরে আসার পর তিনি সংশ্লিষ্টদের ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...