মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মির্জাপুর শান্তিধাম বিহার প্রাঙ্গনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

হাটহাজারী প্রতিনিধিঃ

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব মহান বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। বিশ্বব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে ত্রি-স্মৃতি বিজড়িত এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। পৃথিবীর অদ্বিতীয় মহামানব ও বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধ এই পূর্ণিমা তিথিতে নেপালের লুম্বিনী কাননে জন্মগ্রহণ, ভারতের বুদ্ধগয়ায় বুদ্ধত্ব লাভ এবং কুশিনারায় মহাপরিনির্বাণ লাভ করেন। প্রতিবছর জাতিসংঘসহ পৃথিবীর তাবৎ বুদ্ধ প্রতিরুপ দেশসমূহে দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয় যা ভেসাক ডে হিসেবেও পরিচিত।

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মির্জাপুর বৌদ্ধ রুপায়ন সংঘ দিনটি উদযাপন উপলক্ষে ২৫৬৬ তম বুদ্ধ জয়ন্তী উৎসবের আয়োজন করে। মির্জাপুর শান্তিধাম বিহার প্রাঙ্গনে ১৪ ও ১৫ মে দুই দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মাধ্যমে দিনটি উদযাপন করা হয় ।

অনুষ্ঠান মালার মধ্যে বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা, গৌতম বুদ্ধের মুখঃনিসৃত বাণী তথা সূত্রপাঠ, অষ্টবিংশতি বুদ্ধ পূজা এবং লাভীশ্রেষ্ঠ সীবলী পূজা ও অর্হৎ উপগুপ্ত পূজা, বন্দনা প্রতিযোগিতা ছিল অন্যতম আকর্ষণ।

অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুগণ ও আলোচকবৃন্দ মৈত্রী ও অহিংসার মূর্ত প্রতীক গৌতম বুদ্ধের অহিংসার মর্মবাণী সবার মাঝে ধারণ করার আহ্বান জানান। কোভিড মহামারীর পর চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে পৃথিবীর এই ক্রান্তিলগ্নে গৌতম বুদ্ধের ক্ষমা, মৈত্রী ও করুণার অনুশীলনের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে বক্তারা উল্লেখ করেন। অত্র অঞ্চলের ধার্মিক উপাসক উপাসিকাসহ, সংগঠনের সকল সদস্যবৃন্দ, প্রতিষ্ঠাতা সদস্য দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দুই দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা সম্পন্ন হয়।

সংগঠনের কার্যকরী সভাপতি সনজয় চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মির্জাপুর শান্তিধাম বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দীপন কান্তি চৌধুরী, মির্জাপুর বৌদ্ধ রুপায়ণ সংঘের সাধারণ সম্পাদক জীবন বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কমলেন্দু চৌধুরী,বিহার কমিটির সহ-সভাপতি মিলন বড়ুয়া এবং যুগ্ম সম্পাদক অমিয় বড়ুয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...