দৈনিক আজাদীর ফটো সাংবাদিক আমিন মুন্নার বড় মামা চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬ষ্ঠতম ব্যাচের ছাত্র ডাক্তার মোহাম্মদ ইসাক (৮০) আজ দুপুর ১টায় নগরীর মেডিকেল সেন্টারে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ…..রাজেউন)।
আজ বাদে আসর নগরীর শেখ ফরিদ চশমা হিল মসজিদে প্রথম জানাজা ও বাদে এশার হাটহাজারী কুয়াইশ ভরা পুকুর জামে অনুষ্ঠিত হবে।
তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬ষ্ঠ ব্যাচের কৃতিত্বের সাথে পাশ করেন, অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি দীর্ঘদিন চট্টগ্রামের মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।
বিশেষ করে মদুনাঘাট, নজুমিয়া হাট, কাপ্তাই রাস্তার মাথায় চেম্বার করেন।
তিনি চার সন্তানের জনক, বড় সন্তান জাহেদ ইকবাল ঢাকা ব্যাংকের ইবিপি ও আগ্রাবাদ শাখার ম্যানেজার।
মেজ সন্তান ডাঃ শাহেদ ইকবাল বিশিষ্ট চিকিৎসক, সেজ সন্তান রাশেদ ইকবাল ব্যবসায়ী ও ছোট সন্তান তৌহিদ ইকবাল আশিক আবুল খায়ের গ্রুপের সিনিয়র কর্মকর্তা।
