মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে খাদ্যদ্রব্যের অবৈধ মজুদ: গ্রেফতার-২

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কিছু অসাধু ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় অবৈধভাবে সয়াবিন তেল, চাল, ডাল ও চিনি মজুদ করায় ২ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএন পুলিশের সদস্যরা।

শুক্রবার রাত দেড়টার দিকে ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে ৪ নং ক্যাম্পের ২১/ই ব্লক থেকে চাউল, ডাল, চিনি, তেলসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ৪ নং ক্যাম্পের ২১/ই ব্লকের ফজল আহমেদ এর ছেলে নূর আহমেদ (৫২)ও রহিমুল্লাহ এর ছেলে রহমতুল্লাহ (৪০)।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৫ শত কেজি চাউল, ৩ শত কেজি চিনি, ১ শত কেজি ডাল, ১৪০ লিটার সয়াবিন তেল।

১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, শুক্রবার রাত দেড়টার দিকে ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে মধুর ছড়া ক‍্যাম্পের এস আই মোস্তফা কামালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ক‍্যাম্প-৪, ব্লকঃই/২১ থেকে অবৈধভাবে মজুদ করে রাখা চাউল, ডাউল, চিনি, তেলসহ আসামীদের নিজ শেড হতে তাদেন গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের মধুরছড়া পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। আসামীসহ আটককৃত মালামাল মধুরছড়া পুলিশ ক্যাম্পের হেফাজতে রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...