চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে সড়ক ও ফুটপাত দখল করে মালামাল রাখায় জরিমানা গুনেছেন পাহাড়তলীর চার ব্যবসায়ী।
আজ বৃহস্পতিবার (১২ মে) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় পাহাড়তলী থানা রোডের দুপাশের রাস্তা ও ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ করা হয়।
একই অভিযানে পলিথিনমুক্ত পরিবেশবান্ধব নগরী গড়ার লক্ষ্যে পাহাড়তলী থানার আবদুল আলী হাট কাঁচাবাজারে পলিথিন বিরোধী অভিযান পরিচালিত হয়।
এই সময় দুইটি দোকান থেকে পলিথিন ব্যাগ জব্দ করা হয় এবং পলিথিন ব্যাগ বর্জনের জন্য দোকানদার ও ক্রেতাদের মাঝে সচেতনতামূলক মাইকিং করা হয়।
