বুধবার, ৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ভেজাল ওরস্যালাইন জব্দ, আটক এক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাহ এলাকায় ভেজাল ৬৮ হাজার ৮০০ প্যাকেট ওরস্যালাইন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সুজন কান্তি সিকদার (৪২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বলেন, বৃহস্পতিবার (১২ মে) গ্রেফতার সুজনকে মহানগর হাকিম আদালতে পাঠানো হবে।

গ্রেফতার সুজন সীতাকুণ্ড থানার মধ্যম সোনাইছড়ি গ্রামের মৃত নির্মল সিকদারের ছেলে। সীতাকুণ্ড বার আউলিয়া বাজারের ইসলাম মার্কেটে সিকদার মেডিকেল হল নামে একটি ফার্মেসি রয়েছে তার।

পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্যোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) প্রতিনিধি মনোয়ার হোসেন ভেজাল ৭০ কার্টন ওরস্যালাইনসহ একজনকে আটক করে হাজারী গলি বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতির অফিসে নিয়ে যান।

এরপর সমিতির লোকজন এবং এসএমসির প্রতিনিধি বিষয়টি কোতোয়ালী থানায় জানালে পুলিশ গিয়ে সুজন কান্তি সিকদার গ্রেফতার করে।

পরে জিজ্ঞাসাবাদে সুজন জানান আন্দরকিল্লা জননী কুরিয়ার সার্ভিসে আরও ওরস্যালাইন এসেছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ ওই কুরিয়ার সার্ভিসে অভিযান চালায়। অভিযানে আরও ১০২ কার্টন ভেজাল ওরস্যালাইন উদ্ধার করে পুলিশ।

পুলিশ আর জানায়, দুই দফায় জব্দ ১৭২ কার্টনে ৬৮ হাজার ৮০০ প্যাকেট ভেজাল ওরস্যালাইন পাওয়া যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের...

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...