সোমবার, ২৭ জুলাই ২০২৬

উখিয়ার ক্যাম্প থেকে বের হওয়ার চেষ্টাকালে ২০৩ রোহিঙ্গা আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

ঈদুল ফিতরকে ঘিরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে বের হওয়ার চেষ্টাকালে ক্যাম্পে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা সাড়াশি অভিযান চালিয়ে ২০৩ রোহিঙ্গাকে আটক করেছে।

বৃহস্পতিবার (৫ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ৮ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মোঃ কামরান হোসেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল থেকে চলমান সাড়াশি অভিযানে ৮ এপিবিএন-এর ক্যাম্পসমূহের চেকপোস্ট সংলগ্ন বাইরের এলাকা এবং ক্যাম্প এলাকার বাইরে থেকে চেকপোস্ট দিয়ে ভেতরে অবাধে আসা-যাওয়া করার সময় ২০৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ক্যাম্প-ইন-চার্জদের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা প্রক্রিয়াধীন রয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোহিঙ্গা সদস্যদের ক্যাম্প এলাকার বাইরে গমনরোধে এ সাড়াশি অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলেও ঈদ উপলক্ষে তা জোরদার করা হয় যা চলমান থাকবে বলে তিনি জানান।

এর আগে ঈদ উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় ঘুরতে গিয়ে পুলিশের হাতে আটক হয় ৪৭৩ রোহিঙ্গা। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিন আটককৃতদের কক্সবাজার সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়। পরে তাদের ক্যাম্প ভিত্তিক তালিকা তৈরি করে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

এর আগে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে মো. সাইফুল নামে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয় রায়হান নামে আরও এক রোহিঙ্গা কিশোরকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...