মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

৭ ডিগ্রি হেলে পড়া জাহাজ টেনে আনা হলো জেটিতে

চট্টগ্রাম নিউজ ডটকম

গত ১৪ এপ্রিল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ভিয়েতনামের পতাকাবাহী এমভি হাইয়ান সিটি ও এমভি ওরিয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষ হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় জাহাজ এমভি হাইয়ান সিটি। জাহাজটি আজ (৪ মে) কর্ণফুলী ড্রাই ডক জেটিতে আনা হয়েছে।

বন্দরের টাগবোট, দুটি বিশেষায়িত পলিউশন কন্ট্রোল জাহাজ ছাড়াও প্রান্তিক বেঙ্গল সেলভেজ অ্যান্ড ডাইভিং সার্ভিসের টাগবোট ব্যবহার করে এমভি হাইয়ান সিটি জাহাজটি নিরাপদে বার্থিং করা হয়।

বন্দরের সচিব ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর ত্যাগ করার পর কুতুবদিয়ার কাছাকাছি এলাকায় হাইয়ান সিটি ও ওরিয়ন এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে হাইয়ান সিটি জাহাজটির কার্গো হোল্ডে ছিদ্র হয়ে পানি প্রবেশ করে।

যার কারণে জাহাজটি সাত ডিগ্রি হেলে পড়ে। কার্গো হোল্ডে পানি প্রবেশের কারণে ড্রাফট বেড়ে ১০ দশমিক ৭ মিটার হয়ে যায়। ফলে জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হয়। সংঘর্ষের পর জাহাজটি কুতুবদিয়া এলাকায় নোঙ্গর করা হয়।

এমভি হাইয়ান সিটি জাহাজে ১১৫৬ টিইইউস জরুরি রপ্তানিবাহী কন্টেইনার ছিল। যার রপ্তানি মূল্য প্রায় ৮০০ কোটি টাকা।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ক্ষতিগ্রস্ত জাহাজটি মেরামতের জন্য বোঝাই করা কন্টেইনার খালাস করা আবশ্যক হয়ে পড়ে। ডুবে যাওয়ার ঝুঁকি থাকায় জাহাজটিকে উদ্ধার করতে ঈদের ছুটি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বন্দরের কর্মকর্তা, জাহাজের মালিক প্রতিনিধি, স্থানীয় এজেন্ট, সেলভেজ সংস্থা, পিঅ্যান্ডআই, নৌ বাহিনী, কোস্টগার্ডসহ সংশ্লিষ্টদের নিয়ে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম. শাহজাহান সমন্বয় সভা আহ্বান করেন। পরে জাহাজটিকে বার্থিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ওমর ফারুক বলেন, এই উদ্ধার কাজে চট্টগ্রাম বন্দরের টাগবোট, দুটি বিশেষায়িত পলিউশন কন্ট্রোল জাহাজ ছাড়াও প্রান্তিক বেঙ্গল সেলভেজ অ্যান্ড ডাইভিং সার্ভিসের টাগবোট ব্যবহার করা হয়। জাহাজটিকে কর্ণফুলী ড্রাই ডক জেটিতে বার্থিং করানো হয়।

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের নেতৃত্বে উদ্ধার কাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হারবার ও মেরিন সদস্য কমডোর মো. মোস্তাফিজুর রহমান। উদ্ধার কাজ তদারকি করেন ডেপুটি কনজারভেটিভ ক্যাপ্টেন ফরিদুল আলম, হারবার মাস্টার ক্যাপ্টেন জহিরুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

আরও পড়ুন

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...