বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বান্দরবানে প্রস্তুত জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ

এক সাথে ৬ হাজার মুসল্লী আদায় করবে ঈদের জামাত

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি।

টানা দুই বছর পর বড় পরিসরে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে।ঈদের জামাত কে কেন্দ্র করে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলা কেন্দ্রীয় ঈদগাহ কমিটি।

এই মাঠে এক সাথে ৬ হাজার মুসল্লী ঈদের জামাত আদায় করতে পারবে।

৩ই এপ্রিল মঙ্গলবার সকাল ৮ টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে বান্দরবান জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং একই স্থানে ঈদের ২য় জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা কেন্দ্রীয় ঈদগাহ কমিটি।

এছাড়াও জেলা সদরের স্ব স্ব জুম্মা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলা সদর ছাড়াও উপজেলা গুলোতেও ঈদ জামাতের ব্যাপক প্রস্তুতি প্রায় সম্পন্ন।

ঈদের জামাতের শেষ মূহুর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা কেন্দ্রীয় ঈদগাহ কমিটি,ঈদগাহের চারপাশ সুসজ্জিত করার পাশাপাশি,সৌন্দর্যের জন্য করা হয়েছে আলোকসজ্জা,সাধারন মুসল্লীদের জামাত আদায়ের সুবিধার জন্য লাগানো হয়েছে ফ্যান,প্রাকৃতিক কারনে বৃষ্টি হলেও সাধারণ মুসল্লীদের ঈদের নামাজ আদায়ে অসুবিধা না হওয়ার জন্য মাঠের উপরে ব্যবহার করা হয়েছে ভারী প্যান্ডেল,প্রস্তুতির কাজে সার্বিক ভাবে সহযোগিতা করেছে বান্দরবান পৌরসভা।

এদিকে আসন্ন ঈদ উপলক্ষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের শেষ প্রস্তুতি পরিদর্শন করছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজী,ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক(এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি),সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এস. এম. মাহমুদুল হাসান সোহাগ, পিএসসি,মোঃ লুৎফর রহমান,উপ পরিচালক,স্থানীয় সরকার,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর সহ বিশিষ্ট রাজনৈতিক ও ধর্মীয় ব্যাক্তি বর্গ।

জেলা ঈদগাহ মাঠের শেষ মূহুর্তের প্রস্তুতির ব্যাপারে জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজী বলেন বিগত বছরের করোনার কারনে জেলায় বড় পরিসরে ঈদ জামাত অনুষ্ঠিত হতে পারে নি তাই এবার ব্যাপক পরিসরে ঈদের জামাত আদায়ের ব্যবস্থা গ্রহন করা হয়েছে,সেভাবে প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের কাছে টাকা দাবি ও মামলায় জড়িয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল...

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের লালদিঘী চত্বরে একটি নতুন ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় জব্বারের...

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে মোহাম্মদ সাকিব(২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি...