মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

দুস্থ ও দরিদ্রদের জন্য সেনাপ্রধানের ঈদ উপহার

চট্টগ্রাম নিউজ ডটকম

আসন্ন ঈদকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষ থেকে পাঁচ শতাধিক দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

ঈদ উপহার হিসেবে দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে পোলাওয়ের চাল, চিনি, সয়াবিন তেল, ডাল, সেমাই ও গুঁড়া দুধ বিতরণ করা হয়।

সোমবার (২ মে) ঢাকা সেনানিবাসের মানিকদী আদর্শ বিদ্যা নিকেতন স্কুল প্রাঙ্গণে সেনাপ্রধানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, ঈদুল ফিতর উপলক্ষে আজ (সোমবার) ঢাকা সেনানিবাসের আশে-পাশের দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষে লজিস্টিক্স এরিয়ার দিক নির্দেশনায় এবং ঢাকা স্টেশন সদরদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় ও ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের সহযোগিতায় পাঁচ শতাধিক দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

মানিকদী আদর্শ বিদ্যা নিকেতন স্কুল প্রাঙ্গণে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে প্রত্যেককে পোলাওয়ের চাল, চিনি, সয়াবিন তেল, ডাল, সেমাই ও গুঁড়া দুধ বিতরণ করা হয়।

সেনাবাহিনী প্রধানের পক্ষে স্টেশন সদর দপ্তরের স্টেশন কমান্ডার উপস্থিতদের মাঝে ঈদ শুভেচ্ছা বিতরণ করেন। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...