মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বিদায় রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান

চট্টগ্রাম নিউজ ডটকম

বিদায় হে মাহে রমজান। আমাদের থেকে বিদায় নিচ্ছেন ১৪৪৩ হিজরী সনের মাহে রমজান। বিদায় শব্দটির সঙ্গে জড়িয়ে আছে কষ্ট। যে কোন বিদায় অনুভূতিতে নাড়া দেয়। আর রমজান তো এসেছিল রহমত, মাগফিরাত এবং নাজাতের প্রাচুর্য নিয়ে। এ থেকে আমরা বঞ্চিত হবো, এরকম ভাবতেই কষ্ট হয়।

রমজান শুধু একটি মাসের নাম নয়। আত্মশুদ্ধি ও আত্মোন্নয়নের শ্রেষ্ঠ মাস মাহে রমজান। পাশাপাশি আত্মসমালোচনার একটি অনন্য প্রশিক্ষণ এই মাস। ভ্রাতৃত্বপূর্ণ একটি সুন্দর সমাজ গঠনের বড় উপাদান হলো রমজান মাস।

মুসলিম বিশ্বের সকল মানুষকে এক কাতারে দাঁড় করিয়ে দেয় এ রমজান। রমজানের মাধ্যমে ধনীরা গরিবের দুঃখ অনুধাবন করতে পারে। ফলে ধনীরা গরিবের পাশে এসে দাঁড়ায়। আর গরিবেরা ধনীদের প্রতি হয়ে ওঠে কৃতজ্ঞ। উভয়ের মাঝে সৃষ্টি হয় উষ্ণ প্রীতি ও বন্ধন। সমাজ সুখি, সুন্দর ও শান্তিময় হয়ে ওঠে।

রমজান তো তাকওয়া অর্জনের মাস অর্থাৎ খোদাভীতি লাভ। আমরা কি পেরেছি খোদাভীতি অর্জন করতে? পেরেছি কি আল্লাহর ভয়ে সব রকম অন্যায়, অপকর্ম, লোভ ছাড়তে? রমজান তো সহনশীল ও সহমর্মিতার শিক্ষা দেয়।

এই শিক্ষা কি আমরা গ্রহণ করতে পেরেছি, না রমজান আসা-যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলো। নিজেকে শুধরে নেয়ার সময় ছিল রমজান। আমরা কি আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছি। অর্থাৎ লোভ-লালসা, গিবত, হিংসা, পরশ্রীকাতরতা, আত্ম-অহঙ্কার, মিথ্যা বলা, কার্পণ্য ইত্যাদি থেকে মুক্ত হতে পেরেছি।

রমজান রোজাদারকে সুশৃংখল জীবনের প্রশিক্ষণ দেয়। যাতে আমরা রমজানের পরও বাকি ১১ মাস আল্লাহর রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাত থেকে বঞ্চিত হতে না হই। সুতরাং বান্দার উচিত রমজানে গড়ে ওঠা ভালো অভ্যাসগুলো রমজানের পরেও চালু রাখা। কেননা আল-কোরআনে এরশাদ হচ্ছে, ‘মৃত্যুর আগমন তোমার জন্য অবধারিত। চূড়ান্ত সেই সময় আসা পর্যন্ত তুমি তোমার প্রভুর ইবাদতে মগ্ন থাকো।

এই রমজানে কুরআন এসেছে আমাদের কল্যাণের জন্য। তাই কুরআনের আলোয় নিজেকে আলোকিত করতে হবে। আল্লাহকে পাওয়ার আর একটি মাধ্যম হলো দান। দান হলো পূণ্যের কাজ। অন্য সময়ের চেয়ে রমজানে এক পূণ্যে ৭০ থেকে ৭০০ গুণ বেশি সওয়াব। এর থেকে আমরা কি লাভ করেছি। রোজার মাসে রোজাদারগণ ভালো কাজে অভ্যস্ত ছিলেন, সেটা যেন রোজার পরেও অব্যাহত থাকে। খেয়াল রাখা দরকার, ভালো কাজের এ অভ্যাস যেনো বন্ধ না হয়।

মুমিন বান্দারা রোজার মাধ্যমে কতগুলো হালাল কার্যাদি থেকে দূরে থাকার অভ্যাস অর্জন করেছে, যা সবর বা ধৈর্য্যরেই নামান্তর। এই সবর, ত্যাগ এবং সংযম হচ্ছে মুমিনের সম্বল। মুমিন বান্দারা ত্যাগ স্বীকারের মাধ্যমে ইবাদত-বন্দেগী চালিয়ে যায়। মুমিনদের উচিত পরবর্তী মাসে তাদের এই ত্যাগ স্বীকারের অভ্যাস চালু রাখা।

নিয়মিত নামায, ভালো কাজে সহযোগিতা ও উৎসাহ প্রদান, সাদকা প্রদান, নিজেকে নিয়ন্ত্রণ রাখা ইত্যাদি রমজান মাসের পরেও অব্যাহত রাখা উচিত। তাহলে রমজান মাস চলে গেলেও একজন বান্দা আল্লাহ তাআলার রহমত, বরকত ও মাগফেরাত পাওয়া থেকে বঞ্চিত হবে না।

ভালো অভ্যাস চালু রাখা জান্নাতের পথকে সুগম করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের অবস্থা যেনো সেই মহিলার মত না হয়, যে নিজ পরিশ্রমে সুতা কাটে, আবার নিজেই তা ছিড়ে টুকরো টুকরো করে ফেলে।’ (সূরা নাহল: ৩২)।

আসুন রমজানের যতটুকু সময় আছে এর প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই। কল্যাণকামী হই এবং আল্লাহর কৃপা লাভ করি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...