করোনাভাইরাসে আক্রাক্ত যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী রোগ মুক্তি কামনায় সর্ব স্তরের মানুষের উপস্থিতিতে সমবেত প্রার্থনার আয়োজন করা হয়। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তারা নিজ বাসায় আইসোলেশনে আছেন।
রোববার (১ মে) বিকালে নন্দনকানন বৌদ্ধ মন্দিরে পূজনীয় ভিক্ষু সংঘের উদ্যোগে তাদের আশুরোগ মুক্তি কামনায় এই প্রার্থনা করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, চট্টগ্রাম বৌদ্ধ যুব ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বাবু সুরনজিৎ বড়ুয়া লাবু দাদার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ২১নং জামালখান ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু মিথুন বড়ুয়া,চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা ব্যবস্থাপনা পরিষদের বোর্ড সদস্য যুবনেতা স্বরুপ বিকাশ বিতান।
এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সনত বড়ুয়া, যুবলীগ নেতা সপু বড়ুয়া,ওমর গণি এম,ই,এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা সুজন বড়ুয়া, ছাত্র নেতা বিটুন বড়ুয়া,সপু বড়ুয়া, প্রান্ত বড়ুয়া পিয়াল,প্রাঙ্গণ বড়ুয়া,সৌগত বড়ুয়া,আবির বড়ুয়া,হৃদয় বড়ুয়া সহ ধর্মপ্রাণ নর-নারী বৃন্দদের উপস্থিতিতে প্রার্থনা ও পূন্যদান করা হয়।
