মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

আমিরাতে চাঁদ দেখা গেছে, ঈদ সোমবার

আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার (২ মে)।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রোববার (১ মে) ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমি সেন্টার (আইএসি) জানিয়েছে, আবুধাবির আকাশে শাওয়াল মাসের চাঁদ উঠেছে। তবে ধুলোময় আবহাওয়ার কারণে খালি চোখে ঈদের চাঁদ দেখা যায়নি।

জ্যোতির্বিদ্যার কৌশল ব্যবহার করে চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হয়েছে আইএসি।

তবে ঈদের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে আমিরাতের চাঁদ দেখা কমিটি। মাগরিবের আজানের পর বৈঠকে বসবে তারা। উন্নত প্রযুক্তি ব্যবহার করে আইএসি বিকেল ৩টার দিকেই চাঁদ ওঠার বিষয়ে নিশ্চিত হয়েছে।

শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ইয়েমেনের মতো দেশগুলোতে রোববার রমজান মাসের শেষ দিন এবং সোমবার ঈদুল ফিতর উদযাপন করা হবে, আগেই ধারণা করা হয়েছিল।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান বা শাওয়াল মাসের চাঁদ দেখা গেলো কি না তা জানতে বাংলাদেশের মানুষের আগ্রহের অন্ত নেই।

মাস দুটোর শুরু চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাধারণত যেদিন রোজা শুরু বা শেষ হয়, বাংলাদেশে হয় তার পরের দিন। ফলে শনিবার ওইসব দেশে চাঁদ দেখা গেলো কি না তা জানতে অধীর ছিলেন বহু মানুষ।

সৌদি আরবে এ বছর রোজা পালন শুরু হয়েছিল গত ২ এপ্রিল। আর তার পরের দিন, অর্থাৎ ৩ এপ্রিল থেকে রোজা শুরু হয়েছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ এশিয়ার বেশিরভাগ দেশে।

এসব দেশে ২৯ রোজা হলে সোমবার (২ মে) এবং ৩০ রোজা হলে মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...