সোমবার, ৪ মে ২০২৬

বেপরোয়া গতির গাড়ি ঠেকাতে থাকবে মোবাইল কোর্ট: র‌্যাব মহাপরিচালক

চট্টগ্রাম নিউজ ডটকম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঈদের লম্বা ছুটিতে ফাঁকা ঢাকায় যানবাহনের বেপরোয়া গতি ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

রবিবার (১ মে) জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘ঈদের ছুটিতে রাজধানীর রাস্তাগুলো অনেকটাই ফাঁকা থাকে। এই সুযোগে অনেককেই বেপরোয়া গতিতে যানবাহন চালাতে দেখা যায়।সে কারণে বিভিন্ন দুর্ঘটনাও ঘটে। যানবাহনের বেপরোয়া গতি ঠেকাতে রাজধানীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালিত হবে।’

তিনি বলেন, ঈদুল ফিতরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশব্যাপী র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহ ময়দানসহ বিভিন্ন জায়গায় ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে।

সিসিটিভি মনিটরিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স, ফুড পেট্রোল ভেহিকেল স্ক্যানার, অবজারভেশন ফোর্স স্থাপন করেছি। জনসাধারণের নিরাপত্তার জন্য সকল গোয়েন্দা সংস্থার সাথে মিলে আমরা একযোগে কাজ করছি। ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে বিভিন্ন বাস টার্মিনাল লঞ্চ স্টেশন রেল স্টেশনে ক্যাম্প স্থাপন করা হয়েছে।

রেলের টিকিটের কালোবাজারিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসছি। ছিনতাইকারী, চাঁদাবাজির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। রাজধানী ঢাকায় অভিযান পরিচালনা করে অনেক ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান র‌্যাব প্রধান।

চুরি-ডাকাতি-ছিনতাই এর মত ঘটনা যেন বৃদ্ধি না পায় সে ব্যাপারে র‌্যাব সতর্ক রয়েছে বলে জানান তিনি‌।

যে কোনও ধরনের তথ্য জানাতে একটি জরুরি নম্বর চালু করেছে র‌্যাব। ০১৭৭৭৭২০০২৯- এই নম্বরে ফোন করার আহ্বান জানিয়েছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা...

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো...

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সড়ক অবরোধ; ২৪ ঘন্টার আল্টিমেটাম

দীর্ঘ আট বছর পর নতুন জেলা কমিটি ঘোষণার পরপরই...

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে...

আরও পড়ুন

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) এর এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে সম্প্রতি। বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত শনিবার নাহার কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত...

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। এতে চরম...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো দীর্ঘদিনের প্রতিক্ষিত ডায়ালাইসিস সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ ৩ মে রোববার সকালে প্রধান অতিথি...