মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বাড়ছে ডিম-মুরগি দাম, গরুর মাংস ৭৮০

নিজস্ব প্রতিবেদক

ঈদের হাওয়া লেগেছে গরুর মাংস, সব ধরনের মুরগি ও ডিমের দামেও। নগরীতে প্রতিকেজি গরুর মাংস বাজার ও মানভেদে বিক্রি হচ্ছে ৭৮০-৮০০ টাকায়।

সপ্তাহের ব্যবধানে কেজিতে গরুর মাংসের দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। গরুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্রয়লাসহ সবধরনের মুরগির মাংসের দাম। গত দুই দিনে কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। সেই সঙ্গে বেড়েছে ডিমের দামও।

আজ রোববার (১ মে) চট্টগ্রাম নগরির বহদ্দারহাট কাজির দেউরি এলাকার বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

মাংসের দোকানে এতদিন গরুর মাংস বিক্রি হয়েছে কেজি ৭৫০ টাকায়। এখন মূল্য তালিকায় লেখা ৭৮০ টাকা।

জানতে চাইলে বিক্রেতা আমির হোসেন বলেন, প্রথম রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত এক রেট ছিল ৭৫০ থেকে ৭৬০ টাকা। শুক্রবার থেকে ৭৮০ টাকা।

কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রতিবারই ঈদের আগে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বাড়ে। এছাড়া গরু কেনার দাম বেশি পড়ছে খরচও বেশি। রমজানের শুরুতে বেশ কয়েকদিন মাংস বিক্রি করে লস হয়েছে।

একই কথা বললেন আবাসিকের গরুর মাংস বিক্রেতা আহমদ উল্লাহ।

তিনি জানান, আজ থেকে ৭৮০ টাকা বিক্রি করা হচ্ছে। ছোট দেশি গরুর মাংস ৮০০ টাকা।

বাজারে গরুর মাংস কিনতে আসা জামসেদুল ইসলাম নামের এক ক্রেতা জানান, দাম প্রতিদিনই বাড়ে। রোজার শুরুতে এক কেজি গরুর মাংস কিনেছিলাম ৭৫০ টাকা দিয়ে। আজ কিনলাম ৭৮০ টাকা। কোনো কথা বলা যায় না। তাদের (বিক্রেতাদের) কথা একটাই নিলে নেন না হয় চলে যান।

গরুর মাংসের সঙ্গে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বাজারের মুরগি ব্যবসায়ী সোহাগ জানান, গতকালও খুচরায় ব্রয়লার মুরগি বিক্রি করেছি ১৭০ টাকা। আজকে ১৮০ টাকা। এক সপ্তাহে আগে ১৬০ টাকায় বিক্রি করেছি।

এছাড়া কক ও লেয়ার মুরগির দামও বেড়েছে। আজ সোনালি (কক) মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়, যা রোজার শুরুতে ছিল ২৯০ থেকে ৩০০ টাকা। লেয়ার (লাল) ২৮০ টাকা, আর সাদা লেয়ারের দাম ২৫০ টাকা। গত সপ্তাহের তুলনায় লেয়ারের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।

রাস্তায় ফেরিওয়ালাদের কাছ থেকে মুরগি কিনতে দরদাম করছেন সাইফ। ১০ দিন আগেও মাঝারি সাইজের এক হালি কক মুরগি কিনেছেন ৮০০ টাকা দিয়ে। ওই দামে দেওয়ার জন্য বিক্রেতাকে বলছেন সাইফ। কিন্তু বিক্রেতা বলছেন ১১শ টাকা। পরে হালি ১০০০ টাকায় কিনলেন। তিনি জানান, দাম বাড়তেই থাকে। আর একবার দাম বাড়লে কমে না।

গরু, মুরগির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিমের দাম। ডিম ব্যবসায়ী কাওসার জানান, গতকাল থেকে ডিমের দাম আরও বেড়েছে। আজ এক ডজন লাল ডিম বিক্রি করছি ১১০ টাকায়। দুই দিন আগেও ছিল ১০০ টাকা।

এদিকে বাজারে কিছু সবজির দাম কমলেও বেড়েছে শশা ও টমেটোর দাম। মুগদা বাজারের সবজি বিক্রেতা মিজান বলেন, আজকে বাজারে শশা ও টমেটোর দাম বেশি। কেজিতে ১০ টাকা বেড়ে শশা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, আর টমেটো ৫০ টাকা।

এছাড়া প্রতিকেজি ঝিঙা, চিচিঙ্গা, ঢেঁড়শ, বরবটি, বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, বেগুন ৮০ টাকা, পটল ৪০ টাকা, করলা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

পেঁপে ৪০ থেকে ৫০ টাকা, আলু ১৮ থেকে ২০ টাকা, লাউ ও চালকুমড়া ৪০ থেকে ৫০ টাকা পিস বিক্রি হচ্ছে।

এছাড়া লেবু প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি ৮০ থেকে ১০০ টাকায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে ইসলামাবাদ রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি ১ আগস্ট শনিবার দুপুরে...