মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মহাসড়কে সক্রিয় ছিনতাইকারীরা, গ্রেফতার ৪১

ঈ‌দে ঘরমুখী মানুষ আর মহাসড়কের যানবাহনকে টার্গেট করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সক্রিয় ৭০টির বেশি চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্র।

ছদ্মবেশে ছিনতাই আর দেশীয় অস্ত্র দেখিয়ে আদায় করছে চাঁদা। এমন অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতদের কাছ থেকে অস্ত্র, ৫১টি মোবাইলসহ ১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

নাড়ির টানে বাড়ির পথে লাখো মানুষ। লক্ষ্য একটাই, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। র‌্যাবের দাবি এই সুযোগকেই কাজে লাগাচ্ছে সংঘবদ্ধ ছিনতাইকারী আর চাঁদাবাজচক্র।

সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে ঘরমুখো মানুষের সর্বস্ব হাতিয়ে নিচ্ছে তারা। চাঁদাবাজচক্রের সদস্যরা মহাসড়কে চলাচলকারী যানবাহনে ভয়ভীতি দেখিয়ে তুলছে চাঁদা। শনিবার (৩০ এপ্রিল) কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এমন ৭০টির বেশি চক্রের সন্ধান পাওয়ার দাবি র‌্যাবের।

র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, রাজধানীর সবুজবাগ, খিলগাঁও, হাতিরঝিল, তেজগাঁও, মুগদা, শাহবাগ, মতিঝিল, ডেমরা, যাত্রাবাড়ী, শ্যামপুর ও পল্টন এলাকায় অভিযানে ৪১ জন ধরা পড়েছে। এরা শপিংমল, ব্যস্ততম বাজারে আসা ক্রেতা আর ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্ত্র দেখিয়ে টাকা হাতিয়ে নিতো।

আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের চোখে ধুলা দিতে ছিনতাই ও চাঁদাবাজচক্রের সদস্যরা সাধারণ পথচারী, দিনমজুরসহ বিভিন্ন পেশাধারীর ছদ্মবেশ নিতে বলেও জানিয়েছে র‌্যাব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...