মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ইফতার পার্টির পরিবর্তে ৩ হাজার অসহায় পরিবারের মাঝে জেলা প্রশাসনের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম নগরীর দুস্থ, অসহায়, অস্বচ্ছল, হিজড়া, বেদে, ছিন্নমূল, সেলুন কর্মচারী, বাস্তুহারা, হতদরিদ্র ও শারীরিক প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ৩ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৩০ এপ্রিল) সকালে এম.এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল-৭ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ১ কেজি লবন ও ২ লিটার সয়াবিন তেল।

অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মোঃ মাসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরওয়ার কামাল দুলু, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলন, জেলা ত্রাণ কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ। রেড ক্রিসেন্ট, সিপিপি ও মানবিক স্বেচ্ছাসেবক টিম উপহার সামগ্রী বিতরণ কাজে সহযোগিতা করেন।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, প্রতি বছর রমজানে সরকারি-বেসরকারি ঊর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে চট্টগ্রাম জেলা প্রশাসন ইফতার পার্টির আয়োজন করে থাকেন। এ বছর ইফতার পার্টি আয়োজন করার কথা থাকলেও সেটি না করে ইফতার পার্টির জন্য বরাদ্দকৃত টাকায় ৩ হাজার দুস্থ, অসহায়, অস্বচ্ছল, হিজড়া, বেদে, ছিন্নমূল, সেলুন কর্মচারী, বাস্তুহারা, হতদরিদ্র ও শারীরিক প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সমাজের অসহায় মানুষকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এটা জেলা প্রশাসনের একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর ইফতার পার্টির আয়োজন করা সম্ভব হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পবিত্র রমজানে প্রতিদিনই বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ইফতার পার্টির আয়োজন করছে। এসকল ইফতার পার্টির পরিবেশিত খাবারের সিংহভাগ অপচয় হচ্ছে এবং আয়োজনের পেছনে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। এই ধরনের জমকালো ইফতার পার্টি যথাসম্ভব পরিহার করে তিনি এই অর্থ অসহায় ও হত দরিদ্রদের মাঝে বিতরণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...