সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা

চট্টগ্রাম নিউজ ডেস্ক

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। কেন্দ্র ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২৮ মে দক্ষিণ জেলা যুবলীগের, ২৯ মে উত্তর জেলা যুবলীগের এবং ৩০ মে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৯ এপ্রিল) কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত পৃথক তিন ওই চিঠিতে বলা হয় ‘প্রিয় সহযোদ্ধাবৃন্দ, সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করবেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আগামী ২৮ মে দক্ষিণ জেলা, ২৯ মে উত্তর জেলা ও ৩০ মে চট্টগ্রাম মহানগর শাখা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন। গঠনতন্ত্রের ১৬ ও ২১ ধারা মোতাবেক যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সর্বাত্মক প্রস্ততি গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এর আগে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের নতুন কমিটির জন্য সভাপতি-সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান করে কেন্দ্রীয় দপ্তরে জীবনবৃত্তান্ত জমা নিয়েছিল। গত ২৬ মার্চ কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহীদের ২ থেকে ৫ এপ্রিল পর্যন্ত যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ের জীবনবৃত্তান্ত জমা নেয়া হয়। এতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদ পদে মোট ১৮১ জন প্রার্থী তাদের জীবনবৃত্তান্ত জমা দেন। এতে মহানগর যুবলীগের সভাপতি পদে ৩৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৭৩ জন, উত্তর জেলা যুবলীগের সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১২ জন এবং দক্ষিণ জেলার সভাপতি পদে ১৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩৯ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
এখন থেকেই যাচাই-বাছাই করে আগামী সম্মেলনে চট্টগ্রামের তিন ইউনিটে যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার...

আরও পড়ুন

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পৃথিবীতে যে শিশু আসবে সেই নবাগতকে স্বাগত...

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের চুনতি রেঞ্জের আজিজনগর বনবিটে বাগান সৃজনের কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ফিরোজ আহামদ (৬৮) নামে...

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর...

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে ৩৭ বছর বয়সী এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে।রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টায়...