মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে চট্টগ্রাম নগর ও সীতাকুণ্ডে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার (২৯ এপ্রিল) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সাকিব (২০), মো. সোহেল (২৯), জাহিদুল ইসলাম ফয়সাল (২২), মো. পারভেজ (২২) ও মো. ইসমাইল হোসেন রাব্বী (২২)।

ওসি কামরুজ্জামান বলেন, আসামিরা পেশাদার ও সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে মোটরসাইকেল চুরি করে তা মজুদ, সংরক্ষণ, বিক্রয় করে থাকে।

চক্রটি চুরি ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর পরিবর্তন ও রং পাল্টে মোটরসাইকেল বিক্রি করে থাকে।

তিনি আরও বলেন, ২৮ এপ্রিল বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনি এলাকায় নজরুল ইসলাম নামের এক ঠিকাদার তার ব্যবহৃত মোটরসাইকেল বাসার নিচে রেখে ইফতার করতে বাসায় যান। কিন্তু সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মানুষের চিৎকারে বাসা থেকে বের হয়ে দেখেন মো. সাকিব নামের একজন তার মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে আছেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাকিবকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নজরুল ইসলাম থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়ের পর থেকে ২৯ এপ্রিল ভোর ৫টা পর্যন্ত চট্টগ্রাম নগর ও সীতাকুণ্ডে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এবং পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি বলেন, মো. সাকিব, মো. মিরাজ ও আজাদ মূলত মোটরসাইকেল চোর। তারা চোরাই মোটরসাইকেল মো. সোহেলের নিকট সংরক্ষণ করেন।

সোহেল মোটরসাইকেল জাহিদুল ইসলাম ফয়সালের কাছে সরবরাহ করেন। ফয়সাল মূলত ডিলার।

ফয়সাল চোরাই মোটরসাইকেল পারভেজ, কামরুল, ইসমাইল হোসের রাব্বী ও সাকিবের কাছে পাইকারি দামে সরবরাহ করেন।

তারা চোরাই মোটরসাইকেলের ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর ও রং পরিবর্তন করে ক্রেতাদের কাছে বিক্রি করেন। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি কামরুজ্জামান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...