মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে হামলায় বাঁধা দিতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে এক ব্যক্তির ওপর হামলা প্রতিরোধ করতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছেন। 

 শুক্রবার(২৯ এপ্রিল) ভোররাত ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বুধবার (২৭ এপ্রিল) ছুরিকাঘাতে গুরুতর আহত হলে বাবলুকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত যুবকের নাম মো. বাবলু হোসেন (৩২)। তিনি পৌরসদরের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম মহাদেবপুর শেখনগর গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

জানা যায়, গত ২৬ এপ্রিল সীতাকুণ্ড পৌরসভার মধ্যম মহাদেবপুর শেখনগর গ্রামের সাইফুল ও মিয়ান প্রকাশ শাহীনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার সূত্রপাত হয়। এ ঘটনার জেরে ২৭ এপ্রিল শাহীনের লোকজন সাইফুলকে টানাহেঁচড়ে নিয়ে যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে এসে যান বাবলু। তিনি এ ঘটনা দেখে হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করলে হামলাকারী দলের সদস্য আরমান (৩০) বাবলুর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। ঘটনার পর ২৭ এপ্রিল এ বিষয়ে বাবলুর বাবা কামাল উদ্দিন বাদী হয়ে থানায় ৪ জন এবং অজ্ঞাত আরো ৪-৫ জনের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাত ৩টায় বাবলু মারা যান।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, তুচ্ছ একটি বিষয় নিয়ে পুকুরঘাটে দুই নারীর মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার কথা দুই নারীর একজন তার স্বামীকে এবং অপরজন তার নিজের ছেলেকে জানান। পরে তারা এ নিয়ে মারামারিতে লিপ্ত হন। এই মারামারিতে কোনো এক পক্ষের রোষানলে পড়ে ছুরিকাঘাতে আহত হয় বাবলু। সে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাত ৩টায় চমেক হাসপাতালে মৃত্যু বরণ করেন। এঘটনায় হত্যা মামলা দায়ের হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...