মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

শাহজালাল বিমানবন্দরে সাড়ে তিন’শ মোবাইলসহ যাত্রী আটক

চট্টগ্রাম নিউজ ডটকম

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭৩ টি আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের নামিদামি সাড়ে তিন’শ মোবাইল ফোনসহ দেড় কেজি স্বর্ণালংকার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। এ সময় এক যাত্রীকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার (ডিসি) মো. সানোয়ার কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুবাই থেকে আসা এক যাত্রী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ নামে একটি ফ্লাইটে করে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে আমাদের কাছে গোপন খবর ছিল, ওই যাত্রী দুবাই থেকে অবৈধ ফোন ও স্বর্ণালংকার নিয়ে আসছেন।

পরে বিমানবন্দরে ওই যাত্রীকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ছয়টি লাগেজ তল্লাশি করে ২৭৩টি আইফোন, স্যামসাং নোট ২০, গুগল পিক্সেলসহ সাড়ে ৩ শতাধিক মোবাইল পাওয়া যায়।

এছাড়া ওই যাত্রীর কাছে প্রায় ১ কেজি ৬শ গ্রাম স্বর্ণালংকার এবং সোনারবার পাওয়া যায়। পরে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

তিনি বলেন, অত্যাধুনিক মোবাইল ফোন এবং স্বর্ণালংকার ও সোনারবারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা।

ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টম আইন এবং ফৌজদারি আইনে দুটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...