মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

৯ মে থেকে সাজেকে পর্যটক প্রবেশ নিষিদ্ধ

চট্টগ্রাম নিউজ ডেস্ক

বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ১২ থেকে ১৪ মে পর্যন্ত তিন দিনের অবকাশ যাপনে সাজেক ভ্যালি ভ্রমণের সময় নিরাপত্তাজনিত কারণে রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে টানা ছয়দিন পর্যটক যেতে পারবেন না। এসময় সাজেকের সব রিসোর্ট ও কটেজ বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে সাজেক রিসোর্ট মালিক সমিতি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সাজেকে জেলা প্রশাসকসহ জোন কমান্ডারের সমন্বয়ে একটি সমন্বয় সভায় রাষ্ট্রপতির সাজেক ভ্রমণের সময় তার নিরাপত্তা নিয়ে যাতে কোনও সমস্যা না হয় সেজন্য ওই সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত ছয় দিন সাজেকের সব রিসোর্ট ও কটেজ বন্ধ থাকবে।

এ বিষয়ে সাজেক রিসোর্ট মালিক সমিতির ফেসবুক পেজে জানানো হয়েছে, এতদ্বারা সব রিসোর্ট মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের সাজেক সফর উপলক্ষে আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত ছয় দিন সাজেকের সব রিসোর্ট বন্ধ থাকবে। সফরের গুরুত্ব এবং ভাবগাম্ভীর্য বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রদানে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

রাষ্ট্রপতির সফর বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মহামান্য রাষ্ট্রপতির সাজেক আগমন উপলক্ষে নিরাপত্তা বিবেচনায় আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত ছয় দিন পর্যটকদের ভ্রমণে আসতে আমরা নিষেধ করছি। ১৫ মে থেকে যথারীতি রিসোর্ট ও কটেজ খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য।সে সময় হতে যথারীতি পর্যটকরা সাজেকে বেড়াতে আসতে পারবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।...

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

আরও পড়ুন

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগ তথ্য প্রকাশ-সংক্রান্ত...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পৃথিবীতে যে শিশু আসবে সেই নবাগতকে স্বাগত...

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের চুনতি রেঞ্জের আজিজনগর বনবিটে বাগান সৃজনের কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ফিরোজ আহামদ (৬৮) নামে...

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর...