বিলাইছড়িতে আইন-শৃঙ্খলা কমিটি সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর সাজ্জাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, ওসি মোহাম্মদ আলমগীর, সুনীলকান্তি চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সকল দপ্তরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, করোনা মহামারী, বাল্যবিবাহ, মাদক ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে বিষদ আলোচনা করা হয়।
