মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

চেরাগীতে ছাত্রলীগ নেতা খুন: আরও এক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়ে দুইদল কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে আসকার বিন তারেক ওরফে ইভান (১৮) খুনের ঘটনায় ২ জন ছাড়া আর কোনও আসামিকে পাঁচদিনেও গ্রেফতার করা যায়নি।

গত শুক্রবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে ইভান নিহত হওয়ার ঘটনায় তার বাবা এনায়েত বাজার এলাকার জমির উদ্দিন ম্যানসনের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ তারেক বাদি হয়ে কোতোয়ালী থানায় ৮ জনকে আসামি করে শনিবার (২৩ এপ্রিল) হত্যা মামলা করেন।

এদের মধ্যে শুক্রবার রাতেই ছুরিকাহত শোভন নামের এক আসামিকে গ্রেফতার দেখানো হয়।

এছাড়া বুধবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে সিআরবি সাত রাস্তার মাথা এলাকা থেকে আসামি প্রিয়ম বিশ্বাসকে (২৫) গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

প্রিয়মের বাড়ি চন্দনাইশের বৈলতলী গ্রামে।
মামলার অন্য আসামিরা হলেন- ধ্রুব (২০), প্রান্ত (২০), শ্রাবণ (২০), শচীন (২০), রুবেল (২০) ও অর্ক (২০)।

নিহত ইভান বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং বিবদমান দুই কিশোর দলের মধ্যে একটির সদস্য ও জামালখান এলাকায় ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত ছিল।

সিএমপির দক্ষিণ জোনের উপ-কমিশনার জসিম উদ্দিন বলেন, ভিডিও ফুটেজ দেখে হামলায় অংশ নেওয়া ৪ জনকে চিহ্নিত করেছি।

সব আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এছাড়া গ্রেফতার শোভন হত্যাকাণ্ডে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। অপর আসামি প্রিয়মের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রিয়মের বিরুদ্ধে ২০১৯ সালের দ্রুত বিচার আইনে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, গ্রেফতার হওয়া আসামি শোভনও ছুরিকাহত, পায়ে ৭টি সেলাই পড়েছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়া যাচ্ছে না।

এই হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় ১ নম্বর আসামি সহ মোট ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের ৪টি টিম অন্য আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে। ডিবি পুলিশও মাঠে আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...