সোমবার, ২৭ জুলাই ২০২৬

চকরিয়ায় সাত বছরের কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে এক বখাটে। চকরিয়া উপজেলার সাহারবিল ইউপির কোরালখালী গ্রামের পূর্বপাড়ায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই কন্যা শিশুর মা বুলবুল আকতার বাদী হয়ে বুধবার চকরিয়া থানায় মামলা দায়ের করা করেছেন।

ওই কন্যা শিশুর মা বুলবুল আকতার জানান, তার সাত বছরের কন্যা শিশুটি বাড়ির পাশে সন্ধ্যায় খেলা করছিল। কিন্তু পাশের বাড়ির শহীদুল ইসলামের বখাটে ছেলে জাহেদুল ইসলাম (২০) শিশুটিকে চনাচুরের প্যাকেট হাতে দিয়ে ফুঁসলিয়ে গাছের আড়ালে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে আমার কন্যা শিশুটি চিৎকার করে উঠে। চিৎকার শুনে লোকজন গিয়ে উদ্ধার করে। বখাটে শহীদুল ইসলাম লোকজন আসার আগে চম্পট দেয়।

শিশুটির মা বুলবুর আকতার আরও জানান, বুধবার এ ব্যাপারে বখাটে শহীদুল ইসলামকে আসামী করে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...