মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

আন্দোলনের নামে নাশকতার জবাব হবে কঠোর: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি আন্দোলনের নামে কোনো নাশকতা-বিশৃংখলা করলে জনগণকে নিয়ে আওয়ামী লীগ যেমন কড়া জবাব দেবে তেমনি মানুষের নিরাপত্তা রক্ষায় সরকারও কঠোর ব্যবস্থা নেবে বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ

আজ বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীতে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনে তাদের আয়োজিত ইফতার ও বস্ত্র বিতরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে বিএনপির মন্তব্য ‘সরকারের সাথে ফয়সালা রাজপথে হবে’ এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।

আমরা বিএনপির এই আন্দোলনের হুমকি আমরা গত সাড়ে তেরো বছর ধরে শুনছি উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, গণতন্ত্রে আন্দোলন করার অধিকার থাকে।

কিন্তু আন্দোলনের নামে যদি জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়, গাড়ি পোড়ানো, ভাংচুর হয়, আন্দোলনের নামে যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তাহলে জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এর কড়া জবাব দেবে এবং সরকার মানুষের নিরাপত্তা বিধানের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে হিজড়া কল্যাণ ফাউন্ডেশন সভাপতি আবিদা সুলতানা মিতুর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তৃতায় ড. হাছান মাহমুদ বলেন, একসময় হিজড়াদের কোনো পরিচয় ছিলো না, সমাজ তাদের অবহেলিত করে রেখেছিলো। বাংলাদেশে আর কেউ নয়, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম ২০১৩ সালে হিজড়াদের নারী-পুরুষের বাইরে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

সরকারি চাকুরি থেকে শুরু করে সব জায়গায় কাঠামো অনুযায়ী তাদের চাকুরির সুযোগ নিশ্চিত করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আগে হিজড়া সম্প্রদায়ের মানুষ পাড়াপ্রতিবেশি থেকে দূরে থাকতো, শেখ হাসিনার সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী নিজে তাদেরকে আশ্রায়ণ প্রকল্পের আওতায় এনে ঘর দিয়ে সবার সাথে বসবাসের মর্যাদা দিয়েছেন, প্রশিক্ষণের সুযোগ দিয়েছেন, যা অন্য কেউ কখনো দেয়নি, ভাবেনি।

বঙ্গবন্ধু এভিনিউয়ের ১১ নম্বর ভবনের সরু সিঁড়ি বেয়ে পাঁচতলায় হিজড়া ফাউন্ডেশনের অপরিসর অফিসটিতে উপস্থিত হয়ে ড. হাছান মাহমুদ অভিভূত হিজড়া সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘পঁচাত্তর সালের পরে জিয়াউর রহমান, এরশাদ সাহেব এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দুইবার এমনকি বিশেষ ধরনের সরকারও দুই বছর ক্ষমতায় ছিলো, কিন্তু কেউ হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষকে কোনো স্বীকৃতি দেয়নি, দিয়েছেন শুধু শেখ হাসিনা। তাই আপনারা সবাই বঙ্গবন্ধুকন্যার সাথে থাকবেন।’

সভা শেষে হিজড়া সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করেন তথ্যমন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের...

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার দুপুরে...