চট্টগ্রাম বন্দর থানাধীন বন্দরের ভিতরে ১৩ নাম্বার বাড শিপিংয়ে কাজ করার সময় আমিন উল্লাহ (৫৫) নামে এক শ্রমিক উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত অবস্থাই চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বুধবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম বন্দরের ভিতরে এ ঘটনা ঘটে। নিহত আমিন ফেনীর দাগনভূঁইয়া এলাকার আব্দুল খালেকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান চট্টগ্রাম নিউজকে বলেন, বন্দরের ভিতরে কাজ করার সময় ক্রেনের উপর থেকে নিচে পড়ে যান আমিন।
গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
