রবিবার, ২ আগস্ট ২০২৬

বারইয়ারহাটে এনআরবিসি ব্যাংকের শাখার উদ্বোধন

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ের বাণিজ্যিক রাজধানী খ্যাত বারইয়ারহাট পৌর বাজারে এনআরবিসি ব্যাংক বারইয়ারহাট শাখার শুভ উদ্বোধন হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) উপজেলার বারইয়ারহাটের গ্রীণ টাওয়ারের ২য় তলায় ব্যাংকটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

ব্যাংকটির ফেনী শাখা প্রধান এভিপি কাজী মোহাম্মদ জিয়াউল করিমের সভাপতিত্বে ও ম্যানেজার অপারেশন মুশফিকুর রহমান আরাফাতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

প্রধান অতিথির বক্তব্যে রুহেল বলেন, বারইয়ারহাট পৌরসভা মিরসরাই উপজেলার অন্যতম একটি বাজার। মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, রামগড় স্থলবন্দরকে কেন্দ্র করে বারইয়ারহাটে ব্যবসার পরিধি ক্রমান্বয়ে বাড়বে। সেক্ষেত্রে এনআরবিসি আধুনিক ব্যাংকিং ব্যবস্থা অসামান্য অবদান রাখবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, ধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন ইরান, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, গ্রীন টাউয়ারের এমডি জাহাঙ্গীর আলম, এনআরবিসি বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক সাফায়েত হোসেন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...