সোমবার, ২৭ জুলাই ২০২৬

জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলামের উদ্যোগে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাঈনুল হাসান খান নিখিল এর নির্দেশনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সংগঠক, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম এর ব্যক্তিগত উদ্যোগে রোজাদারদের মাঝে মাসব্যাপি চলছে ইফতার বিতরণ।

আজ (২৬ এপ্রিল) মঙ্গলবার আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সম্মুখে এ ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ওয়াসীম মুরাদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, চরখিজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আবু নাঈম চৌধুরী, কধুরখীল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাজিব চক্রবর্তী, পোপাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পি।

যুবলীগ নেতা সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ডাইনামিক চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনা অনুযায়ী মানবিক কার্যক্রম হাতে নিয়েছে যুবলীগ। এরই অংশ হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন স্থানে মানুষের মধ্যে ইফতার বিতরণ ও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে মানবিক যুবলীগের এ কার্যক্রম বিস্তৃত করে আদর্শিক যুব সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম চলমান থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা নভোজিৎ চৌধুরী রানা, পলাশ চৌধুরী, মোসলেম উদ্দিন, মোহাম্মদ এরশাদ, বোয়ালখালী উপজেলা আওয়ামী যুব লীগের সহ সভাপতি হাসেম সিদ্দিকী, যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ খান সোহেল, আরিফুর হাসান রুবেল, হেলাল উদ্দিন, মোস্তাক আহমদ, শহিদুল ইসলাম প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট-৫৬৫) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে।শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায়...

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...