সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

‌’মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমার সেলাই করা দুটি নকশিকাঁথা উপহার দিতে চাই’

রিয়াদ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট

আশ্রয়ণ প্রকল্পে প্রথম পর্যায়ে ঘর পাওয়া উপকারভোগী রহিমা খাতুন নিজের হাতে সেলাই করা দুইটি নকশিকাঁথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চেয়েছেন।

উপকারভোগী রহিমা বলেন , আমি আপনার দেওয়া ঘরের মধ্যে বসে বসে এ দুইটা কাঁথা সেলাই করছি। আপনার থেকে অবশ্যই অবশ্যই অবশ্যই এ কাঁথাগুলো নিতে হবে আমার কাছ থেকে। আমার থেকে মূল্যবান আর কিছু দেওয়ার নাই। এ দুইটা কাঁথা আপনি আমার কাছ থেকে নিবেন।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইনের হাজিগাঁও আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের উপহার হিসেবে ঘর পাওয়া ১৩০ টি পরিবারের একটি পেয়েছেন এয়ার মুহাম্মদ ।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে যুক্ত হয়ে ৩২ হজার ৯০৪ পরিবারকে দলিল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপহারের ঘরের দলিল হস্তান্তর করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিলে সকলের হতে জমি ও ঘরের দলিল হস্তান্তর করা হয়। এরপর উপকারভোগীদের অনুভূতি জনতে চান প্রধানমন্ত্রী।

এ সময় উপকারভোগী রহিমা খাতুন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম। কেন আছোন অনে, মাননীয় প্রধানমন্ত্রী অনেরে সরাসরি চাই এরে অনোল্লে কথা হইবার মতো ভাষা আর মুখোদি নো আইয়ির। অনেরে দেহিয়েরে এতো যে খুশি লাগের। মাননীয় প্রধানমন্ত্রী আমার নাম রহিমা। আর চার গো মেয়ে। আই চার গো মেয়ে লই ভাড়া বাসাত ছিলাম। আর অনেক বছর ভাড়া বাসাত থাহনর পর, মাননীয় প্রধানমন্ত্রী আই এক্কান বিল্ডিং পাই। বাড়ি ইয়েন যে এতো যে সুন্দর, এতো যে সুন্দর স্থান অত পায়। চারদিকে…একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্র। বিল্ডিং দেখলে মনে হয় ফাইভ স্টার হোটেলের মতো। আমি মনে করি, আমার বিল্ডিংটা ফাইভ স্টার হোটেল।’রহিমা খাতুন সরকার প্রধানকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমরা প্রায় ৪০ জন মানুষ আপনার ঘর পাইছি। ছোট বাচ্চাদেরকে আমি আরবি পড়াই। আর এই যে দেখছেন, এটা আমার মেয়ে, আনোয়ারা সরকারি কলেজে পড়ে। এ মেয়ে সব বাচ্চাদেরকে বাংলা, অংক, ইংলিশ এগুলো শিখায়। সব মিলে আমাদের প্রায় ১০-১৫ হাজার টাকা ইনকাম হয়। এ ইনকামের টাকা থেকে আমি একটা ফ্রিজ নিয়েছি, প্রতিদিন আপনাকে দেখতে পারি মতো একটা টিভি নিয়েছি। প্রতিদিন যেন আপনাকে দেখতে পারি। … সেজন্য টিভি নিয়েছি। এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

নতুন ঘর উপহার পাওয়া ইয়ার মুহাম্মদ বলেন , নদী ভাঙ্গনে নিজের সব হারিয়েছি। বাপ দাদার ভিটে মাটি ও নাই । আশ্রয়হীন হয়ে পড়েছিলাম ।জেলে কাজ করে পরিবার নিয়ে খুব কষ্টে ছিলাম। ঈদের আগে এমন উপহার পেয়ে আমি অত্যান্ত খুশি । আপনি আমাদের দেখতে আসবেন।

গণভবন প্রান্ত থেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া। আনোয়ারা প্রান্তে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মাসুদ কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ উল্লাহ মারুফ, বাঁশখালীর সাংসদ মুস্তাফিজুর রহমান, চন্দনাইশের সাংসদ নজরুল ইসলাম, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, ইউপি চেয়ারম্যানবৃন্দ ,প্রশাসনের উর্ধতন কর্মকর্তা,মুক্তিযোদ্ধা ও সমাজের সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের আনোয়ারা ছাড়াও প্রধানমন্ত্রী নগরকান্দা, বরগুনার খাজুরতলা ও সিরাজগঞ্জের খোকসাবাড়ী আশ্রয়ণ প্রকল্পে যুক্ত হন। সকলের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রীর সম্মতিতে রহিমা খাতুন এর কাছ থেকে কাঁথা দুটি কিনে নিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। কাঁথা দুইটি উপযোগী করে মাননীয় প্রধানমন্ত্রীর বাসায় তা পাঠানো হবে বলে জানান জেলা প্রশাসক।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিএনপি নেতাকে চড় মারা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায়...

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী...

লামায় তীব্র গরমে হিটস্ট্রোকে হাসপাতালে ভর্তি ১৮ শিক্ষার্থী

বান্দরবানের লামা উপজেলায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে হিটস্ট্রোকে...

আরও পড়ুন

বিএনপি নেতাকে চড় মারা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায় আলোচিত শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে রাজশাহী অঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।আজ রবিবার...

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যার মামলার এজাহারভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) রাতে রাউজান থানাধীন...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) উপজেলার পূর্ব সুয়াবিল ভাঙাদীঘির পাড় এলাকার রফিক...