শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রাউজানে দুই কৃষককে ২টি কম্বাইন্ড হারভেষ্টার ধান কাটার মেশিন প্রদান

রায়হান ইসলাম, রাউজান

রাউজানে ১৪ লাখ টাকা ভুর্তকি দিয়ে ২৯ লাখ টাকা মূল্যের ২টি কম্বাইন্ড হারভেষ্টার ধান কাটার মেশিন প্রদান করা হয়েছে দুই কৃষককে।

রেলপথ মন্ত্রণালয় সর্ম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী ঐ দুই কৃষকের হাতে কম্বাইন্ড হারভেষ্টার ধান কাটার মেশিনের চাবি তুলে দেন।

আজ (২৬ এপ্রিল) মঙ্গলবার দুপুরে রাউজান উপজেলা পরিষদ মাঠে দুই কৃষকের মধ্যে কম্বাইন্ড হারভেষ্টার ধান কাটার মেশিন তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা সহকারী কমিশনাল ভুমি অতিশ দর্শী চাকমা, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর আলম দীন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম. রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইনসহ রাউজানের ১৪ ইউনিয়নের চেয়ারম্যান ও রাউজান পৌরসভার কাউন্সিলরবৃন্দ্ব।

রাউজান উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল জানান, রাউজান পৌরসভার সুলতানপুর ছিটিয়া পাড়ার কৃষক শাহজাহান, রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাইন্যা পুকুর এলাকার কৃষক বাপ্পু দে কে ১৪ লাখ টাকা ভুর্তকি দিয়ে ধান কাটার এই মেশিন দেওয়া হচ্ছে।

২৯ লাখ টাকা মুল্যের একটি কম্বাইন্ড হারভেষ্টার ধান কাটার মেশিন সরকার ১৪ লাখ টাকা ভুর্তকি দিচ্ছে। অবশিষ্ট ১৫ লাখ টাকা কৃষক কিস্তির মাধ্যমে এক বৎসরের মধ্যে পরিশোধ করবে। কিস্তির প্রথম পর্যায়ে ৪ লাখ টাকা কৃষককে দিতে হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২ টার পর থেকে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি খেলা) ও বৈশাখি মেলা উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা...