সোমবার, ৩ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পেলো সাত পরিবার

উপজেলা প্রতিনিধি।

চট্টগ্রামের বোয়ালখালীতে ভূমিহীন ও গৃহহীন ৭টি পরিবার মাথা গোঁজার ঠাঁই হিসেবে পেয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারি অর্থায়নে নির্মিত ঘর ও জমির দলিল আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি ঘর হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা পরিষদ চত্বরের গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্যদের হাতে জমির দলিল ও নতুন ঘরের চাবি তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী ও শাকপুরা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ।

উপজেলা প্রকল্প কর্মকর্তা সুজন কান্তি দাশ জানান, বোয়ালখালী উপজেলায় প্রথম পর্যায়ে ২০টি, দ্বিতীয় পর্যায়ে ১০টি ও তৃতীয় পর্যায়ে ৭টি ঘরের চাবি ও জমির দলিল বুঝিয়ে দেওয়া হয়েছে।

তবে তৃতীয় পর্যায়ের আরো ৩৮টি ঘরের কাজ শেষ না হওয়ায় বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি। আগামী জুন মাসের মধ্যে নির্মাণ কাজ শেষে বুঝিয়ে দেওয়া হবে।

তিনি জানান, তৃতীয় পর্যায়ের ৬০টি ঘরের মধ্যে ৩০টি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ও অপর ৩০টি মাননীয় প্রধানমন্ত্রীর গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় নির্মিত।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার জানান, তৃতীয় পর্যায়ে ৬০টি ঘরের মধ্যে ৪৫টি ঘর ও দলিল উপকারভোগীদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। বাকি ১৫ ঘরের কাজ শেষ হওয়ার পর বুঝিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, ২ শতাংশ জায়গায় নির্মিত প্রতিটি ঘরে দুটি কক্ষ রয়েছে, সঙ্গে রয়েছে রান্নাঘর ও শৌচাগার। ঘরের চারপাশে খোলা জায়গা রয়েছে, যেখানে উপকারভোগীরা শাকসবজি আবাদ করতে পারবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...