রবিবার, ৯ আগস্ট ২০২৬

আজ ঐ‌তিহা‌সিক জব্বা‌রের ব‌লি‌ খেলা, প্রস্তু‌তি সম্পন্ন

আজ বিকালে শুরু হ‌তে যা‌চ্ছে চট্টগ্রা‌মের ঐ‌তিহা‌সিক জব্বা‌রের ব‌লি‌ খেলা।এবা‌রের ১১৩ তম আস‌রে ১০০ জন ব‌লি অংশ নেওয়ার কথা র‌য়ে‌ছে।

আজ সোমবার বিকাল ৩ টায় এ ব‌লি খেলা উ‌দ্বোধন কর‌বেন চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ ক‌মিশনার সা‌লেহ মোহাম্মদ তান‌ভীর।

বলি খেলা ও মেলা কমিটি সু‌ত্রে জানা যায়,ঐ‌তিহা‌সিক জব্বা‌রের ব‌লি‌ খেলা সুষ্ঠভা‌বে সম্পন্ন কর‌তে সব ধর‌নের প্রস্তু‌তি ই‌তোম‌ধ্যে সম্পন্ন করা হ‌য়ে‌ছে।লালদীঘির পিচঢালা সড়কে প্রায় ১০০ খুঁটির ওপর বাঁশ ও কা‌ঠের তক্তা দি‌য়ে প্রস্তুত করা হ‌য়ে‌ছে ব‌লির মঞ্চ।

ব‌লি খেলা উপল‌ক্ষে লালদী‌ঘির দেড় কিলোমিটার এলাকাজুড়ে শুরু হয়েছে তিনদিনব‌্যা‌পি বৈশাখী মেলা।দে‌শের বি‌ভিন্ন জায়গা থে‌কে নানান রকম‌মের বাঁশ,বে‌ত,মা‌টিসহ বি‌ভিন্ন উপাদান দি‌য়ে তৈ‌রি জি‌নিসপত্র নি‌য়ে হা‌জির হ‌য়ে‌ছেন ব‌্যবসায়ীরা।

জব্বা‌রের বলি খেলা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারী জানান,ঐ‌তিহা‌সিক জব্বা‌রের ব‌লি‌ খেলা ও বৈশাখী মেলা সুষ্ঠভা‌বে সম্পন্ন কর‌তে আমরা সব ধর‌নের প্রস্তু‌তি সম্পন্ন ক‌রে‌ছি।এবা‌রের ব‌লি‌ খেলায় ১০০ জন ব‌লি অংশ নি‌চ্ছেন।ব‌লি খেলাকে কেন্দ্র ক‌রে যা‌তে কেউ কোন ধর‌নের চাঁদাবা‌জি কর‌তে না পা‌রে সেজন‌্য ক‌ঠোর নিরাপত্তা ব‌্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে।

চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের দ‌ক্ষিণ জো‌নের ডি‌সি মো.জ‌সিম উ‌দ্দিন জানান,ঐ‌তিহা‌সিক জব্বা‌রের ব‌লি‌খেলা ও বৈশাখী মেলা উপল‌ক্ষে ক‌য়েকস্ত‌রের নিরাপত্তা ব‌্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে।‌পোশাকদা‌রি পু‌লি‌শের পাশাপা‌শি সাদা পোশা‌কে পু‌লিশ,ডি‌বি ও সোয়াত টি‌মের সদস‌্যরাও মা‌ঠে থাক‌বে।মেলা ঘি‌রে কেউ চাঁদাবা‌জি বা আইন বিরোধী কোন কাজ কর‌লে ক‌ঠোর ব‌্যবস্থা নেওয়া হ‌বে ব‌লেও জানান তি‌নি।

১৯০৯ সালের ১২ বৈশাখ লালদীঘি ময়দানে বাঙালি সংস্কৃতির বিকাশ ও বাঙালি যুব সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশবিরোধী মনোভাব গ‌ড়ে তুল‌তে চট্টগ্রামের বদরপতি এলাকার ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর বলীখেলা বা কুস্তি প্রতিযোগিতার প্রবর্তন করেন। এরপর থে‌কে প্রতি বছর ঐ‌তিহা‌সিক লালদী‌ঘির মা‌ঠে জব্বা‌রের ব‌লি খেলা হ‌য়ে আস‌লেও ক‌রোনার কার‌নে গত দুইবছর হয়‌নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...