বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রাঙ্গামাটিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পাচ্ছেন ২০৬ পরিবার

নিহার বিন্দু চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি।

মুজিববর্ষের প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পারিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন

আজ রোববার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের নিজস্ব সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুইয়া, অতিরিক্ত জেলা (শিক্ষা ও আইটি) এস. এম ফেরদৌস ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বিজয় কুমার জোয়াদার, রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ জেলার অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, সারাদেশের ন্যায় রাঙ্গামাটি পার্বত্য জেলার ১ম পর্যায়ে ৭৩৬টি ঘর এবং ২য় পর্যায়ে ৫০৩টি গৃহ মাননীয় প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনের মাধ্যমে হস্তান্তর করেছেন।

আগামী ২৬ এপ্রিল ৩য় পর্যায়ে রাঙ্গামাটি জেলায় মোট ২০৬টি ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।

১ম পর্যায়ে প্রত্যেক উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা, উপকারভোগী, সাংবাদিক বৃন্দের উপস্থিতিতে রাঙ্গামাটি সদর উপজেলায় ২৭৬টি, কাপ্তাই উপজেলায় ৬৮টি, রাজস্থলী উপজেলায় ১৯০টি, বরকল উপজেলায় ১৯টি, বাঘাইছড়ি উপজেলায় ৮০টি, লংগদু উপজেলায় ৪৫টি এবং নানিয়ারচর উপজেলায় ২৮টি সহ সর্বমোট ৭৩৬টি গৃহ নির্মাণ সম্পন্ন করে উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে।

২য় পর্যায়ে নির্মিত ঘর উপকারভোগীদের নিকট প্রত্যেক উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপকারভোগী, সাংবাদিকবৃন্দের উপস্থিতির মাধ্যমে রাঙ্গামাটি পার্বত্য জেলার রাঙ্গামাটি সদর উপজেলায় ১০০টি, কাপ্তাই উপজেলায় ৫টি, রাজস্থলী উপজেলায় ৪৯টি, বাঘাইছড়ি উপজেলায় ৮০টি, লংগদু উপজেলায় ১৫০টি, নানিয়ারচর উপজেলায় ৩৩টি, বিলাইছড়ি ২৭টি এবং কাউখালীতে ৫৯টি সহ সর্বমোট ৫০৩ টি গৃহের নির্মাণ কাজ সম্পন্ন করে উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে।

প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ন্যায় রাঙ্গামাটি পার্বত্য জেলার ৩য় পর্যায়ে নির্মিত ঘর উপকার ভোগীদের নিকট প্রত্যেক উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপকারভোগী, সাংবাদিক বৃন্দের উপস্থিতির মাধ্যমে রাঙ্গামাটি পার্বত্য জেলার রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় ৯০টি, লংগদু উপজেলায় ১০টি, নানিয়ারচর উপজেলায় ১১টি, বরকল উপজেলায় ৫৫টি এবং কাউখালী উপজেলায় ৪০ টিসহ সর্বমোট ২০৬টি গৃহের নির্মাণ কাজ সম্পন্ন করে উপকারভোগীদের নিকট হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ২৯০৭টি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে বরাদ্দকৃত গৃহের সংখ্যা ১৫১৭টি।

তন্মধ্যে প্রস্তুতকৃত গৃহের সংখ্যা ১৪৪৫টি। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে হস্তান্তরিত গৃহের সংখ্যা ১২৩৯টি, তৃতীয় পর্যায়ের হস্তান্তরযোগ্য গৃহের সংখ্যা ২০৬টি।

জেলা প্রশাসক আরও জানান, কাউখালী উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ঈদের পূর্বে আগামী ২৬ এপ্রিল ২০২২ তারিখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আগামী ১ মে শুক্রবার, রাত ৯টা ২৫ মিনিটে...