নগরীর মোহরা শাহ মজিদিয়া রশিদিয়া হেফজখানা ও এতিমখানায় ইফতার বিতরণ করেন চান্দগাঁও থানা ছাত্রলীগ।
আজ (২৪ এপ্রিল) চান্দগাঁও থানা ছত্রলীগের সভাপতি মো নুরুন নবী সাহেদ ও সাধারণ সম্পাদক শহিদুল আলম শহিদের নেতৃত্ব হাফেজ ও এতিমদের মাঝে ইফতারি বিতরণ করা হয়।
এতে উপস্তিত ছিলেন সিনিয়র শিক্ষক মাওলানা কারী মো হাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা মো সাজ্জাদ হোসেন, নুর মোহাম্মদ সানি, দিদারুল হাসান সাহিন, রেনেসা আজিম, আমিনুল ইসলাম রোহান, মো জুমান সহ প্রমুখ।
