রবিবার, ২ আগস্ট ২০২৬

শিরোপা জিতেও সমর্থকদের দুয়ো শুনলেন নেইমার-এমবাপেরা

ক্রীড়া প্রতিবেদক

চার ম্যাচ হাতে রেখেই লিগ জিতে গেছে প্যারিস সেন্ট জার্মেই। গত মৌসুমে লিগ শিরোপা হারানোর পর আবারও ঘরোয়া শিরোপা ঘরে তুলেছে তারা। কিন্তু হায়! দলের সমর্থকদের যেখানে উচ্ছাসের সাগরে ভাসার কথা সেখানে তারা উল্টো শিরোপা নিশ্চিত করা ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে গিয়েছে। যারা মাঠে ছিলেন তারাও ম্যাচজুড়ে নিজেদের দলকে দুয়ো দিয়েছেন।

পিএসজির খেলোয়াড়দের মাঝে সমর্থকদের দুয়ো দেওয়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দলটির মধ্যমাঠের কাণ্ডারি মার্কো ভেরাত্তি সমর্থকদের দুয়ো দেওয়ার কারণ বুঝতে পারছেন না, ‘সমর্থকরা যারা উদযাপন করেনি? তারা কেন উদযাপন করেনি তা আমার বোধগম্য নয়। ফুটবলে কখনো আপনি জিতবেন, কখনো আপনি হারবেন। আমরা চ্যাম্পিয়নস লিগ জিততে পারিনি, আশা করি, পরের বছর সেটাও জিতব।’

সমর্থকরা যারা উদযাপন করেনি? তারা কেন উদযাপন করেনি তা আমার বোধগম্য নয়। ফুটবলে কখনো আপনি জিতবেন, কখনো আপনি হারবেন। আমরা চ্যাম্পিয়নস লিগ জিততে পারিনি, আশা করি, পরের বছর সেটাও জিতব।

তবে দলটির বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে মনে করেন, সমর্থকরা দুয়োর মাধ্যমে কোন একটা বার্তা দিতে চেয়েছেন, ‘সমর্থকদের আচরণে হতাশ হয়েছি কি না? না। আমি এই বিষয়গুলোর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তারা উদযাপন করতে চাইলে করবে, না করতে চাইলে করবে না।

তারা হতাশ। আমরা তাদের হতাশার কারণ বুঝতে পারি, তবে সেটার (চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার) এক মাস হয়ে গেছে। সমর্থকরা একটা বার্তা দিতে চেয়েছে, ক্লাব সেটা বুঝতে পেরেছে। তারা উদযাপন করবে কি না সেটার সিদ্ধান্ত তারা নেবে, আমরা বলার কেউ না। আমরা জিতেছি আর এতেই আমরা খুশি।’

তবে দুয়ো দেওয়া সমর্থকদের সবচেয়ে কড়া জবাবটি দিয়েছেন ক্লাবটির ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার, ‘এখনো পিএসজির সাথে আমার চুক্তি রয়েছে। আমি আরও তিন বছর এখানে আছি। তাই দুয়ো দেওয়া বন্ধ করুন, নয়ত আপনাদের আরও বাতাস লাগবে।’

ঘরোয়া লিগ জেতাটাকে পিএসজির জন্য একটা রুটিনই বলা চলে। গত পাঁচ মৌসুমে এই নিয়ে চারবার লিগ জিতল দলটি। এবারের শিরোপার মাধ্যমে সবচেয়ে বেশি ১০ বার ফরাসি লিগ জেতা সেন্ট এতিয়েনের রেকর্ডে ভাগ বসিয়েছে দলটি। তবে ঘরোয়া লিগের এই সাফল্যের ধারাকে কোনভাবেই ইউরোপ পর্যন্ত টেনে নিতে পারছে না তারা।

অনেক চেষ্টা-চরিত্র করেও এখনো ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট পরা হয়নি তাদের, লিগ শিরোপা জেতার পরও দলকে দুয়ো দেওয়ার ঘটনা সেটি নিয়ে সমর্থকদের মাঝে তৈরি হওয়া পুঞ্জীভূত ক্ষোভেরই একটা বহিঃপ্রকাশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...