শনিবার, ১ আগস্ট ২০২৬

মহিউদ্দিন চৌধুরী জনদরদী নেতা ছিলেন: হেলাল আকবর চৌধুরী বাবর

নিউজ ডেস্ক

প্রতিদিনের ন্যায় আজকে ১৮ তম রমজানে নন্দনকানন, ষোলশহর ২ নাম্বার গেট, প্রবর্তক মোড়ে ২ হাজার মানুষের মাঝে আজ বিকাল ৫ঘটিকায় ইফতার বিতরণ করেন আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন।

সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের ব্যবস্থাপনায় মাসব্যাপী ইফতার বিতরণের ধারাবাহিকতায় আজ ২০ এপ্রিল এই ইফতার বিতরণ করা হয়।রোজার শুরু থেকে এই পর্যন্ত ৪০হাজারেরও বেশী মানুষকে ইফতার বিতরণ করেছে মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশন।

এই প্রসঙ্গে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরী একজন জন দরদী নেতা ছিলেন। তিনি সাধারণ মানুষদের অত্যাধিক বেশী ভালবাসতেন। প্রতি রমজানে তিনি হাজার হাজার অসহায় মানুষের সেহরী ও ইফতারের ব্যবস্থা করতেন এবং তাদের সাথে বসে নিজেও খেতেন।

আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার কর্ম এবং আদর্শ গুলো মানুষের জন্য রেখে গেছেন।যা আমাদের সকলের জন্য অনুকরণীয়।

আমরা উনার ক্ষুদ্র কর্মী হিসেবে তাহার মানবিক গুণাবলী নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করছি। মানুষের সেবা করার চেষ্টা করছি। আমাদের এই কর্যক্রম পুরো রমজান জুড়ে অব্যাহত থাকবে।

ইফতার বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা, এম কুতুবউদ্দীন চৌধুরী, নাছির উদ্দিন ফাহিম, মোহাম্মদ তসলিম, কাজী দেলোয়ার হোসেন, হোসাইন আহমেদ রুবেল, মোহাম্মদ জাহেদ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী সম্পন্ন হয়েছে।আজ রবিবার সরকারি...