চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ ২০ এপ্রিল বুধবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে চকবাজার এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের ব্যবসা পরিচালনার দায়ে মিষ্টিমুখ কে ৩ লাখ এবং হোটেল জামান রেস্টুরেন্ট ও বিরানী হাউজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে চিটাগাং শপিং কমপ্লেক্সে ট্রেড সাইসেন্স ছাড়া ব্যবসা পরিচলনা করার দায়ে এক প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা এবং চসিক স্যানিটারী পরিদর্শকের মামলায় দুই দোকান মালিককে ৬ হাজার টাকা জরিমান করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
