শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

উখিয়ায় ট্রাক ছিনতাইয়ের মামলায় সাবেক মেম্বার আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে একটি ছিনতাইকৃত ট্রাক উদ্ধারসহ সাবেক এক মেম্বারকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।

বুধবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল গ্রাম থেকে গাড়িটি উদ্ধার করে এবং এ ঘটনায় ঐ এলাকার মৃত সুলতান আহমদের পুত্র আমিনুল হক আমিন (৫৭) কে আটক করা হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
মোঃ বিল্লাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১৬ এপ্রিল চকরিয়া হতে তরমুজ বোঝাই একটি ট্রাক উখিয়ার কুতুপালং বাজারে যায়। অতঃপর কুতুপালং বাজারে পণ্য খালাস করে চকরিয়ার উদ্দেশ্যে ফেরত আসার সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কতিপয় ছিনতাইকারী দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মরিচ্যা বাজার হতে ট্রাকটি (যার রেজি নং-ঢাকা-মেট্রো-ড-১৪-০৭৯০) ছিনতাই করে।

পরবর্তীতে এ সংক্রান্তে ট্রাক মালিক চকরিয়ার ফাঁসিয়াখালীর মৃত সুলতান আহমদের পুত্র মোঃ নুরুল আবছার বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৯৭/৫১২, তারিখ-২০/০৪/২০২২।

বাদীর অভিযোগের ভিত্তিতে র‍্যাব-১৫ এর আভিযানিক দল ছিনতাইকৃত ট্রাক উদ্ধার অভিযানে নেমে জানতে পারে, ছিনতাইকৃত ট্রাকটি উখিয়ার মরিচ্যা এলাকায় রয়েছে এবং সাড়ে ৫টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের পাগলীর বিল এলাকায় অভিযান চালিয়ে বসতঘরের উঠান থেকে ছিনতাইকৃত ট্রাকটি উদ্ধারসহ আসামী আমিনুল ইসলাম আমিনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে বাদীর দায়ের করা মামলা মূলে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

তবে এদিকে আটক আমিনুল হক আমিনের সহধর্মীনি উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী বলেন, আমিন স্থানীয় পর্যায়ের একজন দক্ষ সালিশকারক।

সেই হিসেবে তিনি ছোটোখাটো সালিশি বৈঠক করে থাকেন। তারই ধারাবাহিকতায় একটি ট্রাককে কেন্দ্র করে দু’পক্ষের সালিশ নিষ্পত্তি করতে গিয়ে তাকে আজকে জেল হাজতে যেতে হয়েছে। এটি ষড়যন্ত্রমূলক মামলা এবং অবিশ্বাস্য ঘটনা বলে তিনি দাবি করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...