সোমবার, ৬ এপ্রিল ২০২৬

রাউজানের ইতিহাস ঐতিহ্যের প্রতীক ৮শ’ বছরের সাহেববিবি মসজিদ

মো. রায়হান ইসলাম, রাউজান

প্রায় ৮শত বছরের পুরনো চট্টগ্রাম জেলার রাউজানের ঐতিহ্যবাহী সাহেববিবি মসজিদ। মসজিদটি অপূর্ব স্থাপত্য শৈলীর এক অনুপম নিদর্শন। যা এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মোঘল আমলে বিদেশী কারিগরের দক্ষতায় এ মসজিদ হয়ে ওঠে নান্দনিক অপূর্ব।

জানা যায়, দৃষ্টিনন্দন এ মসজিদটি ১৬১২ খৃষ্টাব্দে সাহেব বিবি প্রতিষ্ঠা করেন। যা চুন সুরকির ও ডিমের আটাধারা গাঁথুনিতে নির্মাণ করা হয়।

রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের হাঁড়ি মিয়া চৌধুরী বাড়িতে অবস্থিত এ মসজিদ শুধু রাউজান নয়, দেশজুড়ে একটি ঐতিহাসিক নিদর্শন।

এ মসজিদের সঙ্গে জড়িয়ে আছে এক কালজয়ী ইতিহাস।ইতিহাস থেকে জানা যায়, আরাকান রাজ সভার কবি ‘মহাকবি আলাওলের’ একমাত্র কন্যা সাহেববিবি নামকরণে এই মসজিদ ‘সাহেববিবি মসজিদ’ নামে দেশ-বিদেশে ব্যাপক পরিচিত।

সাহেববিবি হলেন রাউজান উপজেলার বিশিষ্ট আমলের জমিদার হাঁড়িমিয়া চৌধুরী বংশের ও আনোয়ারা উপজেলার শোলকাটা গ্রামের বিশিষ্ট জমিদার আমির মোহাম্মদ চৌধুরীর সহধর্মিণী।

আমির মোহাম্মদ চৌধুরী ও সাহেববিবি দম্পতির দুই কন্যা আলাকা বানু ও মালকা বানু। মালকা বানু বাংলাদেশের এক ঐতিহাসিক কালজয়ী নাম এবং চরিত্র।

সাহেবিবির মেয়ে মালকা বানু চট্টগ্রামের বাঁশখালির মনু মিয়া নামের এক জমিদারের প্রেমে পড়ে তাকেই বিয়ে করেছিলেন। মালকা বানু ও মনু মিয়ার ইতিহাস নিয়ে এই দেশে অসংখ্যা নাটক ছবি গান নির্মাণ করা হয়। এছাড়াও বিভিন্ন বই প্রস্তুকে এই ইতিহাস দেখা মিলে।

সাহববিবি মসজিদটির পাশে ও সামনে প্রায় ৪ ফুট উঁচু করে নির্মাণ করা হয়েছে গেইট। এক গম্বুজ বিশিষ্ট হলেও বড় গম্বুজের দুই পাশে আরও দুটি ছোট গম্বুজ রয়েছে। স্থাপনাটি ৮টি ছোট-বড় মিনার, মসজিদে প্রবেশ পথে ৩টি দরজা ও উত্তর-দক্ষিণ হয়ে ২টি জানালা রয়েছে। কারুকাজের মাধ্যমে দেয়া হয়েছে শৈল্পিক রূপ।

এই মসজিদে শতাধিক এর বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের পাশে রয়েছে বিশাল দীঘি যা শাহী পুকুর নামে পরিচিত। ৮’শ বছর পূর্বে নির্মিত স্থাপনাটি রূপগত পরিবর্তন করে বর্তমানে লাগানো হয়েছে টাইলস।

মসজিদটি বিভিন্ন কারুকাজ সম্বলিত টেরাকোটার ইট ও চুন-সুরকির গাঁথুনিতে এই মসজিদ নির্মিত। মসজিদের সামনে রয়েছে ঈদগাহ পাশে রয়েছে কবরস্থান সেই কবরস্থানে শায়িত রয়েছে এই মসজিদের প্রতিষ্ঠাতা সাহেববিবি।

ঐতিহ্যবাহী দর্শনীয় মসজিদে দূর-দূরান্ত থেকে অসংখ্য মুসল্লীও এখানে এসে নামাজ আদায় করেন। কালের সাক্ষী এই মসজিদ দেখার জন্য পর্যটকরাও এখানে ভিড় জমান।

চারপাশে নানা রঙের ফুলে ফুলে সাজিয়ে তুলা হয়েছে এই মসজিদ। খেজুর গাছে ঝুলছে থোকায় থোকায় খেজুর। ঐতিহাসিক মালকা বানুর মা সাহেববিবির নামে করা সাহেববিবি মসজিদটি কালজয়ী এক স্বাক্ষী হয়ে রয়েছে রাউজানের বুকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আকবরশাহে ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা পুলিশের অভিযানে ৪ পরোয়ানাভুক্ত আসামীকে...

সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন: তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ১৫তম নির্বাচনী তফসিল আগামী...

বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি খালে ভাসছে নারীর লাশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে ভাসমান...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করেছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত শুক্রবার অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম আঞ্চলিক...

পারকী বীচের আবাসিক হোটেল থেকে ১৪ নারী-পুরুষ আটক

কর্ণফুলী থানাধীন পারকী বীচের একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজের...

আরও পড়ুন

পারকী বীচের আবাসিক হোটেল থেকে ১৪ নারী-পুরুষ আটক

কর্ণফুলী থানাধীন পারকী বীচের একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।রবিবার (৫ এপ্রিল) বিকেলে কর্ণফুলী থানাধীন পারকী বীচের সি-ভিউ হোটেলে...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভুয়া ছবি দেখিয়ে প্রতারণা: রিয়াদ গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে তোলা ভুয়া ছবি দেখিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে রিয়াদ বিন সেলিম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

ফটিকছড়ির ভূজপুরে ব্রিক ফিল্ডের পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্য

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় ব্রিক ফিল্ডে মাটি কাটার ফলে সৃষ্টি হওয়া গভীর পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (৫ এপ্রিল) দুপুরে...

ফটিকছড়িতে বন্ধ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার, অচেতন অবস্থায় আরেকজন হাসপাতালে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘর থেকে অচেতন অবস্থায় আরও এক...