রবিবার, ৯ আগস্ট ২০২৬

অ্যালার্জি হতে পারে হৃদরোগের কারণ; বলছে গবেষণা

মানব শরীরে সঞ্চারিত রোগের মধ্যে অ্যালার্জি অন্যতম। আবার যাপিত জীবনে ব্যবহৃত অনেক কসমেটিকসে মানব দেহে দেখা দিতে পারে অ্যালার্জির প্রভাব। এছাড়া অনেকের রয়েছে হরেক রকম জিনিসে অ্যালার্জি। কেউ কেউ আছে বিশেষ কিছু খাবার খেয়েও এ সমস্যায় পড়েন, কারও আবার অ্যালার্জি দেখা দেয় ধুলোবালিতে। তবে কি

অ্যালার্জি আর হৃদরোগ পারস্পরিক সম্পর্কযুক্ত?

কিন্তু জানেন কি! পারিবারিক ভাবে অ্যালার্জির ইতিহাস থাকলে তা বাড়িয়ে দিতে পারে হৃদযন্ত্রের সমস্যা সংক্রান্ত হরেক অসুখ। এমনটাই দাবি করছে সাম্প্রতিক এক গবেষণা।

এছাড়া গবেষকরা আরো বলছেন, বংশগতভাবে সঞ্চারিত অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের উচ্চ রক্তচাপ ও সংবহনতন্ত্রের সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।

সম্প্রতি বিজ্ঞান পত্রিকা ‘সোসাইটি অব কার্ডিওলজি’-তে প্রকাশিত একটি গবেষণা বলছে, অ্যালার্জির সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের উচ্চ রক্তচাপ ও সংবহনতন্ত্রের সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। বিশেষ করে কৃষ্ণাঙ্গ পুরুষদের ক্ষেত্রে এই ঝুঁকি সবচেয়ে বেশি।

গত দশকে শুরু হওয়া এই গবেষণায় ৩৪৪১৭ জন মানুষের চিকিৎসা সংক্রান্ত নথি খতিয়ে দেখেছেন গবেষকরা। যাদের নথি পরীক্ষা করা হয়েছে, তাদের গড় বয়স ছিল ৪৮.৮। এদের মধ্যে অর্ধেকে ছিলেন নারী। গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে ১০০৪৫ জনের আগে থেকে অ্যালার্জির সমস্যা ছিল।

গবেষণার ফলাফলে আরো জানা যায়, অ্যালার্জির সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের মধ্যে যাদের বয়স আঠের থেকে সাতান্নর মধ্যে, তাদের উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেওয়ায় আশঙ্কা অনেকটাই বেশি। এছাড়া ৩৯ থেকে ৫৭ বছর বয়সি ব্যক্তিদের ক্ষেত্রে আবার সংবহনতন্ত্রের সমস্যা বেশি দেখা যায়।

তবে অ্যালার্জিজনিত সমস্যার সাথে যদি হাঁপানি থাকে, তাহলে এ সমস্যা আরো বেড়ে যেতে পারে বলে উল্লেখ করা হয়
সোসাইটি অব কার্ডিওলজি’-তে প্রকাশিত প্রতিবেদনে। তবে ঠিক কেন এমন হয়, তা বুঝতে আরও বিশদ গবেষণার প্রয়োজন বলে মত গবেষকদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...