রবিবার, ৯ আগস্ট ২০২৬

সাঙ্গু নদীতে জেগেছে চর, চলছেনা মাঝির পাল তোলা নৌকা

আবু তালেব আনচারী চন্দনাইশ প্রতিনিধি:

চন্দনাইশ উপজেলার দোহাজারী শঙ্খ নদী নাব্যতা হারিয়ে স্থানে স্থানে জেগে ওঠেছে চর। চলছেনা যন্ত্রচালিত ইঞ্জিন বোট ও মাঝির পাল তোলা নৌকা।

চন্দনাইশ সাতকানিয়ার হাজার হাজার কৃষক ওসাধারণ মানুষের যাতায়েতে ভোগান্তির শেষ নেই। শঙ্খ নদীর বিস্তির্ণ এলাকায় উৎপন্ন হয় মৌসুমি সবজি। ওই এলকার সবজি স্থানীয় চাহিদা পূরন করে বৃহত্তর চট্টগ্রাম, রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়া হয়। কৃষি কাজের ওপর নির্ভর করে এতদঞ্চলের হাজার হাজার কৃষকের জীবন জীবিকা, সুখ দুঃখ,হাসি কান্নার উপর বেঁচে থাকা এসব পণ্যের উৎপাদন ঠিক রাখতে প্রয়োজন ভরপুর পানির। ওইসব এলাকার পানির প্রধান উৎস হল নদী ও খাল।

সংস্কার ও ড্রেজিংয়ের অভাবে সাংগু নদী ও দক্ষিন চট্টগ্রামের খালগুলো শুকিয়ে মরাখালে পরিনত কৃষকরা পযাপ্ত পরিমানে পানির অভাবে ইচ্ছামতো ফসল ফলাতে পারছেন না। .তাছাড়াও ধোপাছড়ি বাজার ও পুরানগড় নয়াহাট চকিদার পাড়িতে স্বাধীনতার ৫০ বছর পার হলেও কোনো ব্রিজ না হওয়ার ওই ফসলি এলাকার সড়ক যোগাযোগ ব্যাবস্থা ভালো না থাকায় দক্ষিন চট্টগ্রা‌মের ঐতিহ্যবাহী শস্য ভান্ডার ব্যাবসায়ি এলাকা দোহাজারীতে কৃষকদের উৎপাদিত পণ্য নৌকা ট্রলারযোগে পরিবহনের একমাত্র ভরসা সাংগু নদী। কিন্তু বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে পলি জমে সাংগু নদী সহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের খালগুলো ভরাট হয়ে যাওয়ায় ভরা জোয়ার ছাড়া নৌকা চলে না। ফলে এলাকায় উৎপাদিত কৃষিপণ্য পরিবহনে মারাত্মক সমস্যার সম্মুুখীন কৃষকরা। তাছাড়া চন্দনাইশ সাতবাড়ীয়ার সাতছড়ি যতখাল নাসিরকুল ভরা সাংগু দীর্ঘদিন ধরে অনাবাদি হয়ে গোচরণ ভুমিতে পরিণত হয়েছে। সাংগু নদী নাব্যতা হারিয়ে মরা খালে পরিণত হওয়ায় শঙ্খের দুই তীরবর্তী জেলে পরিবার গুলো ও মাঝি মল্লাদের চরম দুর্দিন যাচ্ছে। সাংগু নদীর নাব্যতা ও দক্ষিন চট্টগ্রামের অসংখ্য ভরাট হয়ে যাওয়া খাল নাব্য সংকট থেকে নিরসন করলে উপজেলার কৃষকদের আমূল পরিবর্তন ঘটবে এবং অর্থনৈতিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী অপুদেব জানান কৃষকদের পানির চাহীদা পুরন করতে শুকিয়ে যাওয়া খাল গুলোকে পুনজ্জিবিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...