সোমবার, ২৭ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে ভূমি ও গৃহহীন পরিবার গুলো অত্যান্ত খুশি: সিনিয়র সচিব

মো. মহিউদ্দিন

প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে ভূমি ও গৃহহীন পরিবারগুলো সুন্দরভাবে বাঁচার সাহস পাবে, স্বপ্ন দেখতে শিখবে। তারা অত্যান্ত খুশি।

শনিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে আনোয়ারায় বৈরাগ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক মৌজার বৈরাগ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন তিনি। ২৬ পরিবারকে পৌঁছে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আশ্রয়ণ প্রকল্পের স্বপ্ন বুনেছিলেন ১৯৭২ সালে। এ ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে এ প্রকল্পের কাজ শুরু করেন। তিনি তাঁর মেধা, শ্রম ও দক্ষতাকে ব্যবহার করে আমাদেরকে সাথে নিয়ে জনগণের কল্যাণে এ প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। সর্বোপরি বিশ্বের ইতিহাসে নতুন একটি ইতিহাস রচনা করে চলেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘মুজিববর্ষে দেশে কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবে না’ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের ইতিহাসে বাংলাদেশ একটি ইতিহাস করতে যাচ্ছে। আর আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও একতার মাধ্যমে আশ্রয়ণ-২ প্রকল্প সফলভাবে শেষ করার মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সক্ষম হবো।

আমাদের মৌলিক চাহিদার মধ্যে খাদ্য, বস্ত্রের সাথে বাসস্থান নিশ্চিত করতে পারলেই দেশের একজন সাধারণ নাগরিকের সকল মৌলিক চাহিদা পূর্ণতা পাবে।

এ সময় ২৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ কেজি ছোলা, ২ লিটার তেল, ১ প্যাকেট সেমাই দেওয়া হয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশ্রাফ উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মাসুদ কামাল, বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মান্নান প্রমুখ।

বৈরাগ আশ্রয়ণ প্রকল্পে তিনটি পর্যায়ে মোট ৩৬টি পরিবারকে আশ্রয় দেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রথম পর্যায়ের ১৫ ও দ্বিতীয় ‍পর্যায়ে ১১টিসহ মোট ২৬টি ঘর নির্মিত হয়েছে। তৃতীয় পর্যায়ে ১০টি ঘর নির্মাণ পর্যায়ে আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...