সোমবার, ২৭ জুলাই ২০২৬

চন্দনাইশে শ্যামলি ও হাইচের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ গুরুতর আহত ৪

আবু তালেব আনচারী চন্দনাইশ প্রতিনিধি :

চট্টগ্রামের চন্দনাইশে শ্যামলি পরিবহন ও হাইচের মুখোমুখি সংঘর্ষে ৫বছরের শিশু সহ চার জন গুরুতর আহত হয়েছেন।

আজ (১৬এপ্রিল) শনিবার ভোর সাড়ে ছয়টার সময় উপজেলার চন্দনাইশের দোহাজারী পৌরসভার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দেওয়ান হাট মিঠারো মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গাড়ি দুটির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং হাইচে থাকা যাত্ররিা গুরুতর আহত হয়।

আতরা হলেন- লোহাগাড়া উপজেলার বড়হতিয়া এলাকার শাহজাহানের কন্যা রিজা আকতার (১৫) একই এলাকার আবদুল শুক্করের কন্যা উর্মি আকতার (৩০) নুরুল আলমের ছেলে রকি (২৫)শাহজাহনের ছেলে রবিউল হাসান (৫) ।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা চট্টগ্রাম নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর সাড়ে ছয়টার সময় ঢাকা মেট্রো ব-১৫-১২৬৩ কক্সবাজার মুখী একটি শ্যামলি পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চট্রমোট্রা চ -৫১- ০৮৯৬ হাইচ এর মুখোমুখি সংঘর্ষ হলে হাইচে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরন করেন ।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি হাইওয়ে থানায় হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...