শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালীতে পহেলা বৈশাখ উপলক্ষে পূজার ফুল তুলতে গিয়ে বন্য হাতির আক্রমণে রতন দে (৫৬) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সাধনপুর ইউনিয়নের কুমার জোম পাহাড়ি এলাকা থেকে তার খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

নিহত রতন দে সাধনপুর ইউনিয়নের সুকুমার দে’র ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।

এর আগের দিন সকালে পাহাড়ে ফুল তুলতে গিয়ে নিখোঁজ হন তিনি।

নিহতের পরিবার জানায়, পূজার জন্য বৃহস্পতিবার সকালে পাহাড়ি এলাকায় ফুল তুলতে যান রতন। পরে রাত হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করে। শুক্রবার কুমার জোম রাজাকারঘোনা পাহাড়ি এলাকা থেকে তার খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করা হয়। বন্যহাতির আক্রমণের শিকার হয়ে শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে।

বন বিভাগের কালীপুর রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বৈস্বার টিলা এলাকায় রতন দে নামক এক বৃদ্ধা মারা গেছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে স্থানীয় কৃষকেরা পানের বরজে পান তুলতে গেলে তার লাশ দেখতে পেয়ে আমাদের কে জানায়। আমরা ঘটনাস্থলে গিয়ে তার শরীরে হাতির দাঁত দিয়ে কামড়ের চিহ্ন দেখেছি। এবং তার হাতে কিছু জবা ফুল দেখেছি। হয়তো ভোর সকালে পহেলা বৈশাখ উপলক্ষে পূজার ফুল তুলতে গিয়ে হাতির আক্রমণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান চৌধুরী বলেন, নিহতের সৎকারের জন্য ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে মাটি খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক...