মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বিশ্বে করোনায় আক্রান্ত কমলেও বেড়েছে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ হাজার ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ৬২ লাখ ১৭ হাজার ৪৪০ জনের।

এ ছাড়া নতুন করে আরও ৯ লাখ ৩৬ হাজার ৯২৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ২৮ লাখ ৩২ হাজার ৮৪১ জন।

শুক্রবার (১৫ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৪১৭ জন এবং মারা গেছেন ৩১৮ জন। যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৩৬১ জন এবং সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৪৩৬ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৯১৪ জন এবং মারা গেছেন ৩০৯ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৪৮ জন এবং মারা গেছেন ২৫৪ জন। ব্রাজিলে মারা গেছেন ১৪৫ জন এবং সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ১৭১ জন। ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৮৭৭ জন।

তুরস্কে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১২৭ জন এবং মারা গেছেন ২১ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৯৫১ জন এবং মারা গেছেন ১৪৯ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন এবং মারা গেছেন ৪৮ জন।

এ ছাড়া ফ্রান্সে মারা গেছেন ১৩৩ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৩৪২ জন।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাজ্যে ৩৫০ জন, ভিয়েতনামে ২৩ জন, হংকংয়ে ৫৪ জন, ইরানে ৩৩ জন, পোল্যান্ডে ৩৯ জন, গ্রিসে ৬২ জন, থাইল্যান্ডে ১১৫ জন এবং মেক্সিকোতে ৪৩ জন।

আগের দিন বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিশ্বব্যাপী করোনায় ২ হাজার ৭৪৮ জনের মৃত্যু এবং প্রায় পৌনে ১০ লাখ জন আক্রান্ত হয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

আরও পড়ুন

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হারের একদিন পর নীরবতা ভেঙে মুখ খুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, এই পরাজয়ের...

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক। গত আসরে শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠার...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...