শনিবার, ২৭ জুন ২০২৬

আনোয়ারায় বঙ্গোপসাগরে গুলিতে প্রাণ গেল জেলের

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারায় বঙ্গোপসাগরে গুলিবিদ্ধ হয়ে রাসেল (২৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) সাগর উপকূলী ইউনিয়ন রায়পুরের গহিরা সাত্তার মাঝির ঘাটে এই ঘটনা ঘটে। নিহত জেলে রাসেল গহিরা সুন্নাপাড়া এলাকার মোহাম্মদ রফিকের ছেলে।

নিহত রাসেলের মামা সোহেল জানাই, প্রতিদিনের মত আজ ও সকালে রাসেল ও আমার ভাই (মোঃ এনাম ) সাগরে জাল তুলতে যাই। সেখানে গিয়ে দেখে নৌ পুলিশের সদস্যরা তাদের জাল জব্দ করে নিয়ে যাচ্ছে । এমন সময় নৌ পুলিশের সাথে তাদের বাঁকবাতন্ডা হয় । এক পর্যায়ে পুলিশ সতর্ক করার জন্য ফাঁকা গুলি ছুড়ে ‌ । দ্বিতীয়বার ফাঁকা গুলি ছুঁড়লে একটা গুলি রাসেলের পেটে লাগে এতে তাঁর মৃত্যু হয় ‌।

তবে বিষয়টি নৌ পুলিশ স্বীকার করেনি।

এবিষয়ে নৌ পুলিশ বার আউলিয়া পুলিশ ফাঁড়ির অফিসিয়াল মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি।

জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ জানান, সকাল এগারোটার দিকে গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই যুবকের মৃত্যু হয়। আমরা গুলিবিদ্ধ হওয়ার কারণে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে থানা পুলিশকে খবর দিই।

এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম সিকাদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এটি নৌ পুলিশের বিষয় ওরা দেখবে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...