বুধবার, ২৯ জুলাই ২০২৬

বিএনপি বাংলার মানুষকে হৃদয়ে ধারণ করে না: নৌপরিবহন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

নৌপথ খননে সরকার ৪০টি ড্রেজার সংগ্রহ করেছে জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আরো ৩৫টি ড্রেজার সংগ্রহের কার্যক্রম চলছে।

বুধবার (১৩ এপ্রিল) মানিকগঞ্জের আরিচায় বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজ উদ্বোধন উপলক্ষে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর নৌপথ খননের জন্য ৭টি ড্রেজার এনেছিলেন। এরপর দীর্ঘ সময় সরকারি ড্রেজার আসেনি। নৌপথ খননের লক্ষ্যে আওয়ামী লীগ সরকার ৪০টি ড্রেজার সংগ্রহ করেছে। আরো ৩৫টি ড্রেজার সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।

গত ৪০ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে, তার চেয়ে অনেকগুণ বেশি হয়েছে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শাসন আমলে- এমন দাবি করে তিনি বলেন, জিয়া, এরশাদ, খালেদা জিয়া দেশে কোনো উন্নয়ন করেনি, উন্নয়নের বিষয়টি উপলব্দি করেনি। বঙ্গবন্ধুর রক্তের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে কাজ করছেন। গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনীতিতে ইমাজিং টাইগারে পরিণত হয়েছে।

বিএনপি বাংলার মানুষকে হৃদয়ে ধারণ করে না, তারা বাংলার মানুষকে শোষণ করার জন‍্য রাজনীতি করে বলেও মন্তব্য করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়। বিশ্ববাসী উন্নয়ন কাজের জন‍্য প্রধানমন্ত্রীকে সম্মান করে। দ্রুত ও স্বল্প সময়ে বিআইডব্লিউটিএর ড্রেজারগুলো মেরামত, সংরক্ষণ ও অপারেশনে সহায়তার লক্ষ্যে সরকার দেশে পাঁচটি ড্রেজার বেইজ স্থাপন করছে। আজ মানিকগঞ্জের আরিচায় ড্রেজার বেইজ উদ্বোধন করা হয়েছে। ২০২০ সালের জানুয়ারিতে আরিচায় ড্রেজার বেইজের নির্মাণ কাজ শুরু হয়। এ ড্রেজার বেইজটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা। এতে তিনতলা অফিস ভবন, দোতলা স্টাফ ডরমেটরি, একটি ওয়ার্কশপ রয়েছে।

আরিচায় ড্রেজার বেইজটি আরিচা এলাকাসহ রাজবাড়ী, পাবনা, সিরাজগঞ্জ এলাকায় নৌপথ খননে তদারকি সহজ হবে। আরিচায় ফেরি, লঞ্চঘাটসহ অন্যান্য ঘাটগুলোর ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা আরিচায় অবস্থান করে সার্বক্ষণিক ও সুষ্ঠুভাবে বন্দর কার্যক্রম পরিচালনা করতে পারবেন। মানিকগঞ্জের আরিচা ছাড়াও মুন্সিগঞ্জের শিমুলিয়া ও নারায়ণগঞ্জে ড্রেজার বেইজ চালু হয়েছে। বরিশাল ও খুলনায় ড্রেজার বেইজ উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। নতুন আরো ছয়টি ড্রেজার বেইজ নির্মাণের কার্যক্রম চলছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী, শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে কিনা বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল।আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...